চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ পঞ্চমী, অচেনা অতিথি ও একজন ‘কলুর বলদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 20, জুন 2018
in বিনোদন
A A

কে কার বাড়িতে অচেনা অতিথি হিসেবে আশ্রয় নেবেন সেটি ঈদের পঞ্চম দিনের রাতে পরিস্কার হবে। তবে তার আগের তথ্য তৃতীয়বারের মত জুঁটি বেধে কাজ করা নোবেল ও মম অভিনীত নাটক সম্পর্কে বলা হচ্ছে সূচনাতে।

রিয়াজুল আলম শাওনের রচনায় ‘অচেনা অতিথি’ শিরোনামের এই নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা কৌশিক শংকর দাশ।  ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ের পর্দায় রাত ৯.৩৫ মিনিটে।

প্রতিশোধ নামের একটি নাটকে প্রথমবার জুটি বেঁধেছিলেন আদিল হোসেন নোবেল ও জাকিয়া বারী মমমম। গত বছরের মে মাসে নাটকটির শুটিং হয়েছিল। তার কিছুদিন পর তারা আবারও জুটি বেঁধে কাজ করেন। নোবেল-মম জুটির সেই নাটকের নাম ছিলো ‘ছায়া’। সেটি রচনা করেছিলেন বিপাশা হায়াত এবং পরিচালনা করেছিলেন তানিয়া আহমেদ। গতবারের ধারাবাহিকতায় আবারও এই ঈদে জুটি হয়েছেন দেশের জনপ্রিয় মডেল আদিল হোসেন নোবেল ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

এদিকে এক প্রবাসীর মর্মস্পর্শী উপলব্ধি নিয়ে প্রচারের আগেই আলোচিত নাটক ‘কলুর বলদ’ প্রচার হবে আজ ঈদের পঞ্চম সন্ধ্যায়। ৭.৪৫ মিনিটে। যেখানে দেখানো হবে ২৫ বছর পর একজন প্রবাসী দেশে ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কবে যাবা? কেউ জিজ্ঞাসা করেনা ২৫ বছরের কষ্টের কথা? কেউ বুঝতে চায়না তার ভেতরের কষ্ট। সবার সুখের জন্য যে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেশ ছেড়েছিল। সেই কষ্ট কেউ বোঝেনা। বাবা-ভাই-বোন কেউ না! তবে কি সে ‘কলুর বলদ’? চোখ বাঁধা অবস্থায় টেনে চলেছে জীবনের ঘানি।

তবে একজন আছেন যিনি মমতায় বুকে আগলে রাখতে চান। তিনি মা। মমতাময়ী মা চাননা সন্তান আর বিদেশে যাক। এবার সে মায়ের কোলেই থাকবে আশা তার। কিন্তু ‘কলুর বলদ’ কি তার মত প্রতিষ্ঠিত করতে পারে।

মেজবাহউদ্দিন সুমনের রচনায় ‘কলুর বলদ’ নাটকের নির্মাতা সাজ্জাদ সুমন। নাটকিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, তানিয়া আহমেদ, মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ।

Tags: ঈদকলুর বলদচ্যানেল আইতানিয়া আহমেদনোবেলমমরিয়াজলিড বিনোদন
Previous Post

মেসির জন্য ভালোবাসার বড় অংশ জুড়েই বাংলাদেশ

Next Post

আসল হেমা মালিনী ও নকল মনরোর সঙ্গে আফজাল!

Next Post

আসল হেমা মালিনী ও নকল মনরোর সঙ্গে আফজাল!

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু করতে কী নির্দেশ দিলেন সিইসি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT