চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যম বদলে দিচ্ছে মার্কিন নির্বাচনী ধারা: পলিটিকো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 পূর্বাহ্ন 14, জুন 2016
in আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা, বিশেষ করে রিপাবলিকান অনানুষ্ঠানিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমের সাহায্যে ভোটারদের সঙ্গে কথা বলার প্রথাগত রীতি বদলে ফেলছেন। তারা এখন বেশিরভাগ সময়ই এ কাজে ব্যবহার করেন বিভিন্ন সামাজিক মাধ্যমকে।

এমনটাই মনে করছেন রাজনীতি বিষয়ক আমেরিকান ম্যাগাজিন পলিটিকোর তিন সিনিয়র সাংবাদিক। সামাজিক মাধ্যম ব্যবহারের প্রবণতা বেড়েই চলেছে বলে মনে করেন তারা।

পলিটিকোর সম্পাদক সুজান গ্ল্যাসার, নির্বাহী সম্পাদক পিটার ক্যানেলোস এবং পররাষ্ট্র বিষয়ক সিনিয়র সাংবাদিক মাইকেল ক্রাউলি নির্বাচন কাভার করতে যুক্তরাষ্ট্রে আসা রুশ সাংবাদিকদের একটি দলের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্তে আসেন তারা।

পলিটিকো সাংবাদিকরা বলেন, বর্তমানে প্রার্থীদের মধ্যে তথ্য ও বক্তব্য প্রকাশে সামাজিক মাধ্যম ব্যবহারের প্রবণতার কারণে রিপোর্টাররা সরাসরি প্রার্থীদের প্রশ্ন করা বা তাদের সঙ্গে কথা বলে তাদের দেয়া বক্তব্য যাচাই করা নিয়ে সমস্যায় পড়ছেন। এছাড়াও তারা মনে করেন, সামাজিক মাধ্যম ও নিউ মিডিয়া রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন এনেছে। একারণেই রিপাবলিকান ট্রাম্প ও ডেমোক্র্যাট বার্নি স্যান্ডার্স অস্থিরতাপূর্ণ প্রচারণা চালিয়ে যেতে পারছেন।

এমনকি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো প্রতিষ্ঠিত রাজনীতিকরাও নির্বাচনের বিভিন্ন অংশ নিয়ে কথা বলার ক্ষেত্রে গতানুগতিক সংবাদমাধ্যমকে অনেক সময়ই এড়িয়ে যাচ্ছেন বলে জানান ক্যানেলোস ও ক্রাউলি।

আগেকার প্রেসিডেন্টরা জাতির উদ্দেশ্যে কথা বলার জন্য প্রতি সপ্তাহে সংবাদ সম্মেলন ডাকতেন। সেখানে ওবামা মাসে মাত্র একবার সংবাদ সম্মেলনে কথা বলেন। এর বদলে ইন-ডেপথ, একান্ত সাক্ষাৎকারের জন্য ওবামার যোগাযোগ টিম হাতেগোনা কয়েকজন সাংবাদিককে সুযোগ দেন। আর সুযোগ দেন কৌতুক তারকা বা ইউটিউব তারকাদের, যারা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে।

গ্ল্যাসারের মতে, এই পরিবর্তনের ফলে আমেরিকান গণমাধ্যমের চিরাচরিত ‘গেটকিপার’-এর ভূমিকা নাটকীয়ভাবে উল্টে গেছে। এ কারণেই এবারের নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমগুলোর করা ভবিষ্যদ্বাণী আগেকার নির্বাচনগুলোর মতো ততটা মিলছে না।

এছাড়াও আলোচনায় এই তিন সিনিয়র সংবাদকর্মী মনে করেন, এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের জনগণ রাজনৈতিকভাবে দু’দলের কাছে প্রায় আধাআধি ভাগ হয়ে গেছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থী শেষ পর্যন্ত যারাই মনোনীত হন না কেন, ভোট মোটামুটি ৫০/৫০ করেই পড়বে দু’জনের কপালে।

এ কারণে হাতে গোনা অল্প সংখ্যক ভোটারের ভোটই নির্ধারণ করবে কে হবেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট।

Tags: পলিটিকো
Previous Post

রোনালদোর ইউরো মিশন শুরু আজ

Next Post

জয় দিয়ে শেষ উরুগুয়ের কোপা

Next Post

জয় দিয়ে শেষ উরুগুয়ের কোপা

যুবক হয়ে ফিরলেন আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT