চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে রেকর্ডসংখ্যক হলে ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 13, জুন 2018
in বিনোদন
A A

চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে। শুধু তাই নয়, অন্য যেসব ছবি মুক্তি পেতে যাচ্ছে তার মধ্যে এই ছবিটি হল বুকিং-এ এগিয়ে রয়েছে।

‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছাড়াও শাকিব-বুবলীর ‘সুপার হিরো’ ছবি নিয়েও দর্শক ও হল মালিকদের ব্যাপক আগ্রহ ছিলো। তবে ছবিটি এখনও সেন্সর ছাড়পত্র না পাওয়ায় মুক্তি অনিশ্চিত হয়ে আছে!

সেজন্য ছবির ব্যবসায়ীদের আগ্রহে এখন ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’র দিকে। এ ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান খান প্রডাকশন। খোঁজ নিয়ে জানা গেছে, রেকর্ডসংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’।

আজ বুধবার দুপুর পর্যন্ত সারাদেশের ১২৫ হলে মুক্তি নিশ্চিত হয়েছে। তবে ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত শাকিব অভিনীত ‘হিরো: দ্যা সুপারস্টার’ ১২০ হল এবং একই বছর ‘হিটম্যান’ ছবিটি ১৪২ হলে মুক্তি পেয়েছিল।

শাপলা মিডিয়ার কর্তারা বলছেন, আমাদের টার্গেট ১৫০ হলে মুক্তি দেয়া। হাতে আরও দুই-তিন দিন সময় আছে। এর মধ্যে টার্গেট পূরণ হবে আশা করছি।

রোমান্টিক ও কমেডি ধাঁচের ছবি ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে। ছবিতে রয়েছে ভরপুর কমেডি- জানান ছবির পরিচালক উত্তম আকাশ। শাকিব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বদ্দা মিঠু প্রমুখ।

গেল বছরের অক্টোবরে ‘চিটাগাইংয়া পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং শুরু হয়েছিল এফডিসিতে। এরপর নভেম্বরে শুটিং হয় ময়মনসিংহে আর গানের শুটিং হয় থাইল্যান্ডে। গত মাসে ছবিটি আনকাট সেন্সর লাভ করে। এরই মধ্যে ছবির কয়েকটি গান প্রকাশ হয়েছে। সবগুলো গান দিয়ে শাকিব-বুবলী এই ছবি রয়েছে আলোচনায়।

Tags: ওমর সানিমৌসুমিলিড বিনোদনশাকিব ও বুবলীশাপলা মিডিয়া
Previous Post

বিশ্বকাপ ফুটবল: দিকভ্রান্তদের কাতারে নই

Next Post

বিভিন্ন শ্রেনির মানুষের গল্পই ‘কমলা রকেট’

Next Post

বিভিন্ন শ্রেনির মানুষের গল্পই ‘কমলা রকেট’

প্রতিবাদ

আমাদের দেশে আপাতত প্রতিবাদ নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT