চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 11, জুন 2018
in অর্থনীতি
A A

ঈদুল ফিতরের ছুটিতে সব বাণিজ্যিক ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নির্দেশনায় এটিএম বুথগুলোয় পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবিচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, এসব লেনদেনের ক্ষেত্রে কোনও অবস্থাতেই গ্রাহক যেন হয়রানির শিকার না হয়, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এটিএম বুথের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়েছে- সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখতে হবে, এটিএম বুথে কোনও ধরণের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে, পর্যাপ্ত টাকার সরবরাহ রাখতে হবে, বুথে সার্বক্ষণিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পয়েন্ট অব সেলের (পিওএস) ক্ষেত্রে বলা হয়েছে- সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করতে হবে, জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করতে হবে।

অনলাইন পেমেন্টের ব্যাপারে বলা হয়েছে: ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখতে হবে। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সংশ্লিষ্ট কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে, এক্ষেত্রে যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।

ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের সেবার ক্ষেত্রে বলা হয়েছে- গ্রাহকদের সতর্কতা অবলম্বনে গণমাধ্যমে প্রচার চালাতে হবে, গ্রাহককে প্রতারিত করা যাবে না এবং সার্বক্ষণিক হেল্প লাইন সহায়তা দিতে হবে।

Tags: এটিএমএটিএম বুথ
Previous Post

৫ দিন হাজতবাসের পর ঘরে ফিরলেন আসিফ

Next Post

‘সোনালি স্বপ্ন’ হাতে বীরের বেশে ফিরলেন মেয়েরা

Next Post

‘সোনালি স্বপ্ন’ হাতে বীরের বেশে ফিরলেন মেয়েরা

ধর্ষণ

প্রিয় পুরুষ, যৌনতাকে নিয়ন্ত্রণ করবেন নাকি যৌন তাড়না দ্বারা নিয়ন্ত্রিত হবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT