চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রা: কতোটা প্রস্তুত ঢাকা-টাঙ্গাইল ফোর লেন

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
3:06 অপরাহ্ন 11, জুন 2018
in বাংলাদেশ
A A

ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। এ উপলক্ষে উত্তরবঙ্গসহ দেশের ২১ জেলার মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে নাড়ীর টানে ঘরে ফিরতে শুরু করেছে।

বিগত দিনে ঈদ যাত্রায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় চরম ভোগান্তির অভিজ্ঞতাও রয়েছে তাদের। দুর্ভোগ লাঘবে সরকারের চার লেনে উন্নীতকরণ কাজ এখন অনেকটা দৃশ্যমান।

ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী চন্দ্রায় ফোর লেনের কাজ দেখতে এসে সোমবার থেকে ফোরলেন খুলে দেবার কথা বলেছেন। তবে বড় প্রকল্প হওয়ায় তৈরি হয়েছে বেশকিছু প্রতিবন্ধকতা।

বারবার সময় বাড়িয়েও ঠিকারদারি প্রতিষ্ঠানগুলি শেষ করতে পরেনি মহাসড়কের চার লেন উন্নয়নের কাজ। প্রকল্পের মধ্যে রয়েছে ২৬টি ব্রীজ, ৬০টি কালভার্ট, ৩টি ফ্লাইওভার, ১০টি আন্ডারপাস ও রেল ওভারপাসের মতো বড় বড় অবকাঠামোর।

কর্তৃপক্ষ দাবী করছে, ২৬টি বীজের মধ্যে ২৪ ব্রীজ, ৬০টি কালভাটের মধ্যে ৫২ কালভার্টের কাজ শেষ। ৩টি ফ্লাইওভারের মধ্যে ১টির কাজ চলমান অপর দু’টি ঈদের পরে কাজ শুরু করা হবে।

অন্যদিকে ১০টি আন্ডারপাস ও রেল ওভারপাসের মতো বড় বড় অবকাঠামোর মধ্যে চারটির কাজ চলমান রয়েছে। এদিকে ফোর লেন সড়কের অনেকাংশ দৃশ্যমান হলেও সড়কের বড় একটি অংশের কাজ এখনো শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।

এর ফলে ঈদ যাত্রায় পুরোপুরিভাবে প্রস্তুত নয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। তবে প্রশাসনের পক্ষ থেকে যানজট ও ভোগান্তি মুক্ত ঈদ যাত্রার আশ্বাস দেয়া হলেও প্রতিবন্ধকতাগুলোর কারণে এবারেও যানজটের শঙ্কায় এ সড়ক ব্যবহারকারীরা।

সরেজমিনে ও মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা বলেন: গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬৫ কি.মি সড়ক। উত্তরবঙ্গের ঢাকার প্রবেশ মুখ চন্দ্রার ত্রিমুখী গোলচত্ত্বরের ফ্লাইওভার, কালিয়াকৈর সরু রেল ওভারপাস, কালিয়াকৈর বাসস্ট্যান্ডে চলমান আন্ডারপাস, ধেরুয়ায় চলমান রেল ওভারপাস, সোহাগপুর ব্রীজ, ধেরুয়া চলমান রেল ওভারপাস, মির্জাপুর বাসস্ট্যান্ডের চলমান আন্ডারপাস, পাকুল্লা ব্রীজ, করোটিয়া ব্রীজ, তারুটিয়া ব্রীজ, ঘারিন্দা আন্ডারপাস, রাবনা ও এলেঙ্গায় ফ্লাই ওভারের তৈরির এপ্রোচ সড়কে এখনো স্বাভাবিক যানচলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা রয়েছে।

এসব স্থানে চার লেন এসে এক লেনে পরিণত হয়েছে। প্রত্যেকটি ব্রীজের উপর কংক্রিটের একাধিক গতিরোধক থাকায় গাড়ীর স্বাভাবিক গতি বিঘ্নিত হচ্ছে। মহাসড়কের বড় একটি অংশে ফোর লেনের উন্নয়নের কাজ চলমান থাকায় ক্ষণে ক্ষণে যানজটের সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত গাড়ীর চাপে যেকোন সময় দীর্ঘ যানজটের শঙ্কা করছেন তারা।

এ বিষয়ে ফোর লেন প্রকল্পের পরিচালক জিকরুল হাসান উন্নয়ন কাজ চলমান থাকায় তার কিছুটা প্রতিকন্ধকতা থাকার কথা স্বীকার বলেন: প্রতিবন্ধকতা মোকাবিলায় সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন স্থানে ইত্যেমধ্যে বিকল্প সড়ক ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ যাত্রায় অতিরিক্ত গাড়ীর চাপ সামাল দিতে কোন সমস্যা হবে না বলে জানান তিনি।

টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন: যানজটমুক্ত ও নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মহাসড়কটিকে তিনটি ভাগে ভাগ করে আলাদা আলাদা টিম গঠন করা হয়েছে। নিয়মিত ৫০০ পুলিশ সদস্যের সাথে ভ্রাম্যমান ৪০টি মোটরসাইকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত আছে। এছাড়াও প্রশাসন, সিভিল সোসাইটি ও পরিবহণ কর্তৃপক্ষকে সাথে একটি সমন্বয় কমটি গঠন করা হয়েছে।

Tags: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কফোর লেনলিড নিউজ
Previous Post

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি বন্ধ করুন: খাদ্যমন্ত্রী

Next Post

জাতীয় পার্টির এমপিদের সতর্ক করলেন অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী

জাতীয় পার্টির এমপিদের সতর্ক করলেন অর্থমন্ত্রী

ঢাকাতেও আমার গান নাকি বহু লোকে শোনে?: সুনীল কর্মকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT