চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুলবুলের কাছে এই জয় ‘ঈদ উপহার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 10, জুন 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
এশিয়া কাপ জয়ী টিম টাইগ্রেস

এশিয়া কাপ জয়ী টিম টাইগ্রেস

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য কম নেই। কেবল শিরোপা জয়ের উৎসবের সুযোগই হয়নি কখনও। মাশরাফী-সাকিবরা খুব কাছে থেকে ফিরেছিলেন বারতিনেক। চোখের জলে ভেসেছিলেন ক্রিকেটপ্রেমীরা, ক্রিকেটাররাও। সেই অতৃপ্তি ঘোচালেন লাল-সবুজের মেয়েরা।

টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে রোববার এশিয়া কাপের শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেকোনো পর্যায়ের ক্রিকেটে এটি মেয়েদের প্রথম শিরোপা তো বটেই, বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসেই প্রথম ট্রফি।

এমন সাফল্যের পর আনন্দে ভাসছে পুরো দেশ। অভিনন্দনের বন্যায় ভাসছেন টিম টাইগ্রেসরা। অভিনন্দন জানাচ্ছেন দেশের বর্তমান-সাবেক ছেলে ক্রিকেটাররাও। যেন এগিয়ে এসেছে ঈদের আনন্দ উৎসব। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল তো লিখেই দিয়েছেন, এই জয় ‘ঈদ উপহার’।

ফাইনালে জয়ের পর সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন শিরোপাজয়ী মেয়েদের। লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ নারী দল। তোমাদের জন্য গর্বিত। আমাদের জন্য ঈদ উপহার।’

ঈদ উপহারই বটে! আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শিরোপা খরা যে দীর্ঘই। ২০১২ সালের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে ম্যাচ হাতছাড়া, ২০১৬ সালের এশিয়া কাপ টি-টুয়েন্টির ফাইনালে ভারতের কাছে, গত মার্চে নিধাস ট্রফিতে সেই ভারতের কাছেই স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। মেয়েরা তো সেখানে ফাইনালেই এই প্রথমবার। খুব কাছে থেকে ফেরার ছেলেদের সেসব আক্ষেপ হয়ত ঘুচবে না, তবে সালমাদের এই জয় তাতে খানিকটা প্রলেপ দেবে নিশ্চয়।

রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা স্টেডিয়ামের ফাইনালে ভারতের মেয়েদের ৩ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে ভারত। জবাবে শেষ বলে ২ রান নিয়ে জয়ের লক্ষ্যে নোঙর ফেলে বাংলাদেশ। আগে গ্রুপপর্বে এই ভারতসহ পাকিস্তানকে উড়িয়ে টানা চার জয়ে শিরোপার মঞ্চে আসে রুমানা-শুকতারারা।

পুরষ্কার বিতরণীর মঞ্চে অধিনায়ক সালমা খাতুন বলেছেন, ‘আমাদের হারানোর কিছু ছিল না, কিন্তু ওদের(ভারত) হারানোর ছিল অনেক কিছু। আমাদের পাওয়ার ছিল অনেক কিছুই। সেটাই আমরা পেয়েছি।’ বাংলাদেশ ক্রিকেট এদিন সত্যিকার অর্থেই অনেককিছু পেয়েছে।

Tags: আমিনুল ইসলাম বুলবুলবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু

Next Post

পানীয় রেসিপি: শসা পুদিনার শরবত

Next Post

পানীয় রেসিপি: শসা পুদিনার শরবত

খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে সরকার সবসময় সজাগ: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT