চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ক্রেতা ‘খুঁজতে’ বলেছে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 08, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ছাড়ার জন্য ক্রিস্টিয়ানো রোনালদো যেমন প্রস্তুতি নিচ্ছেন। তেমনি রিয়ালও প্রস্তুতি নিচ্ছে তাকে ছেড়ে দেয়ার জন্য।

একদিন আগে পর্তুগালের বিভিন্ন পত্রিকা রোনালদোর দলবদল নিয়ে খবর দেয়। সামনের সপ্তাহে তার এজেন্ট শেষবারের মতো রিয়াল বসদের সঙ্গে বসবেন। কেন তিনি রিয়াল ছাড়তে চান তারও চুলচেরা ব্যাখ্যা দিয়েছে পত্রিকাগুলো।

কিন্তু শুক্রবারের খবর, রোনালদো যেমন রিয়াল ছাড়তে চাইছেন, রিয়ালও তাকে ছাড়ার জন্য তৈরি। গত মঙ্গলবার তার এজেন্ট হোর্হে মেন্দেজের সঙ্গে আলোচনায়ও বসেছিলেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তবে আলোচনা তেমন ইতিবাচক নয়।

এখন পর্যন্ত দুই পক্ষের মধ্য যত বাধা-বিপত্তি তা শুধু অর্থ নিয়ে। রিয়ালে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত এবং তার ‘রিলিজ ক্লজ’ ১০০ কোটি ইউরো। এই রিলিজ ক্লজ নিয়েই মাথাব্যথা রিয়ালের। এজন্য রোনালদোকে নির্ভরযোগ্য ক্রেতা ‘খুঁজতে’ বলেছে লস ব্লাঙ্কোসরা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ ও ‘এএস’ জানাচ্ছে, রিয়ালে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার তার এজেন্টের সঙ্গে আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি। রোনালদো তার নতুন চুক্তিতে যে অঙ্কের পারিশ্রমিক চান তাতে সম্মতি নেই রিয়ালের। এ কারণেই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড মাদ্রিদ ছাড়তে বদ্ধপরিকর। রোনালদোর দেশের পত্রিকা ‘রেকর্ড’ জানিয়েছে, তার এই সিদ্ধান্ত নাকি ‘অপরিবর্তনীয়’।

রিয়াল মাদ্রিদকে পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পরও রোনালদো ক্লাবে থাকার ব্যাপারে কোনো নিশ্চিত সিদ্ধান্ত জানাননি। তার রিয়াল ছাড়ার কারণ সম্পূর্ণ আর্থিক। কারণ বার্সেলোনায় লিওনেল মেসি যা পান বা পিএসজিতে নেইমার যা পান, রোনালদো সেটা পান না। প্রতিবছর বোনাস দেয়ার কথা ছিল রিয়াল কোনোবারই সেটা দেয়নি। রোনালদোর অভিযোগ, রিয়াল আর্থিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এটাকে ‘প্রতারণা’ হিসাবেও দেখছেন সিআর সেভেন।

গত বছর রিয়াল ১২তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পর ‘মার্কা’ জানিয়েছিল, সম্ভাব্য নতুন চুক্তিতে রোনালদোর পারিশ্রমিক বাড়ানোর কথা দিয়েছেন পেরেজ। এটাও শোনা গিয়েছিল, পর্তুগিজ তারকার পারিশ্রমিক বাড়িয়ে বছরে ৩ কোটি ইউরো করার প্রস্তাব দিয়েছেন রিয়াল সভাপতি। কিন্তু গত সেপ্টেম্বরে রোনালদোর পারফরম্যান্স পড়তির দিকে নেমে গেলে তিনি ‘ইউ টার্ন’ করেন।

জানুয়ারিতে আবার ফর্ম ফিরে পেতে শুরু করলে রোনালদোর নতুন চুক্তি নিয়ে সরব হয় রিয়াল। তাতে বার্ষিক আড়াই কোটি ইউরো পারিশ্রমিক এবং অন্যান্য ভাতা মিলিয়ে অঙ্কটা ৩ কোটি টপকে যেত। কিন্তু প্রস্তাবটা পছন্দ হয়নি রোনালদোর। পরে চুক্তি বাড়ানোর বিষয়টি মৌসুমের শেষ পর্যন্ত তুলে রাখার অনুরোধ করেন। এই সময়ে রিয়াল আবার নেইমারকে কেনার চেষ্টা চালায়।

এএস জানাচ্ছে, মঙ্গলবারের বৈঠকে রোনালদোকে সব মিলিয়ে বছরে ৩ কোটি ইউরো পারিশ্রমিকের চুক্তিপত্র দেয়ার প্রস্তাব করেছিল রিয়াল। কিন্তু তা কাজে আসেনি।

আর মার্কা জানিয়েছে, এই প্রস্তাব রোনালদোর পছন্দ হয়নি, যেটা তিনি আশা করেছিলেন। এরমধ্যে আবার চ্যাম্পিয়ন্স লিগে কিয়েভের ফাইনাল জেতার পর মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়ে ক্লাব কর্মকর্তাদের খেপিয়ে তুলেছেন রোনালদো।

শোনা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যই রোনালদোর ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত হবে। জিদান রিয়াল ছাড়ার পর এমনিতেই বিমর্ষ ক্লাব কর্মকর্তারা। এরপর রোনালদো চলে গেলে রিয়ালের অবস্থা আরও খারাপ হয়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

‘দহন’-এ প্রথম দিনের অভিজ্ঞতা ও সিয়াম-পূজার নয়া লুক

Next Post

চীন সফরে ভ্লাদিমির পুতিন

Next Post
ভ্লাদিমির পুতিন

চীন সফরে ভ্লাদিমির পুতিন

কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন খালেদা জিয়া: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT