চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুয়া একাউন্ট তৈরি করে আসিফ ভক্তদের ক্ষেপিয়ে দেয়া হচ্ছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 08, জুন 2018
in বিনোদন
A A

‘আমার নামে ভুয়া একাউন্ট তৈরি করে চলমান ইস্যুতে গালমন্দ করে পোস্ট দেয়া হচ্ছে এবং বিভিন্ন গুণী মানুষের পোস্টে গিয়ে বাজে মন্তব্য করে আসিফ ভক্তদের আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হচ্ছে।’-শুক্রবার বিকালে সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন এমনটাই জানালেন চ্যানেল আই অনলাইনের কাছে।

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আসিফের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শফিক তুহিন। আসিফকে কারাগারে পাঠানোর পর তার ভক্তদের মধ্যে উগ্র অনেকের হুমকি পেয়েছেন শফিক তুহিন। ফেসবুকে তাকে অনেকেই অকথ্য ভাষায় গালাগালও করেছেন। তবে সব সময় অকথ্য ভাষা এড়িয়ে গেছেন বলে দাবী শফিক তুহিনের। যুক্তি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলে জানান এই সংগীতশিল্পী।

তবে এবার তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন অনেকে। শফিক তুহিন নামে আইডি খুলে আসিফকে কুৎসিত ভাষায় গালাগাল করে স্ট্যাটাস দিচ্ছেন। চলমান ইস্যু নিয়ে বিভিন্ন গুণী শিল্পীদের পোস্টে গিয়ে সেই আইডি থেকে বাজে ভাষায় গালাগাল করছেন। আর এসব স্ক্রিনশট দিয়ে অনেক ফেসবুক ব্যবহারকারীরা না বোঝে ছড়িয়ে দিচ্ছেন। যা দেখে অনেক সিনিয়র শিল্পীরাও এগুলো বিশ্বাস করছেন। ফলে সিনিয়রদের সঙ্গে শফিক তুহিনের ভুলবোঝাবুঝি তৈরি হচ্ছে। এমনটাই জানালেন এই শিল্পী।

আত্মপক্ষ সমর্থন করে শফিক তুহিন আরো বলেন, যে ভুলভাল ভাষায় আমার নামের ভুয়া একাউন্ট থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এগুলো একটু খেয়াল করলেই বোঝা যাবে এগুলো ভুয়া।

যারা এসব করছেন, তাদের জন্যও কিছুটা হুঁশিয়ারি উচ্চারণ করেন এই গীতিকার। বলেন: আমার বেশ কিছু ফেক অ্যাকাউন্ট খুলে হয়রানির জন্য এভাবে ভুয়া পোস্ট দেওয়া হচ্ছে। এর সাথে আমার কোনও সম্পৃক্ততা নেই। এসবের স্ক্রিনশট ও লিংকসহ আমার দায়ের করা মামলার সঙ্গে সংযুক্ত করা হবে।

Tags: আসিফলিড বিনোদনশফিক তুহিন
Previous Post

কোরআন তিলাওয়াত সর্বশ্রেষ্ঠে নফল ইবাদত

Next Post

ইনজুরিতে ব্রাজিলের ফ্রেড

Next Post

ইনজুরিতে ব্রাজিলের ফ্রেড

পঞ্চাশ বছরে নতুন আঙ্গিকে ‘গুপী গাইন বাঘা বাইন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT