চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল খেলতে গিয়ে আহত রণবীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 05, জুন 2018
in বিনোদন
A A

পায়ে চোট পেয়ে আহত হয়েছেন ‘‌সঞ্জু’‌র অভিনেতা রণবীর কাপুর। শনিবার মুম্বাইয়ে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে তিনি ডান পায়ের গোড়ালিতে আঘাত পান।

ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ে ব্যান্ডেজ বেঁধে বাসায় পাঠিয়ে দেয়া হয়।

চিকিৎসকরা রণবীরকে কয়েক দিন পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন।

ওই চ্যারিটি ফুটবল ম্যাচটি ছিল অভিষেক বচ্চন ও রণবীর কাপুরের দলের মধ্যে। যদিও ম্যাচের ট্রফি জিতেছে অভিষেক বচ্চনের দল।

আগামী ২৯ জুন মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘‌সঞ্জু’‌। সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীরকে খুব কাছ থেকে সঞ্জুবাবার জীবনীকে জানতে হয়েছে। এমন কি ছবির ট্রেলারেও দেখা গিয়েছে, জীবনের নানা বিষয়ের সাথে সঞ্জু ওরফে রণবীর তার মাদকাসক্তি নিয়ে কথা বলছেন।

সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানান, তিনি ধূমপানে এতটাই আসক্ত যে তার ক্ষেত্রে বৈদ্যুতিক কৃত্রিম সিগারেটও কাজ করেনি।

তিনি আরও বলেছেন, ‘ধূমপান ছেড়ে মাত্র চার মাস থাকতে পারলেও, গত মাসে আবার রোলিং সিগারেট খাওয়া শুরু করেছি। অবশ্য তা দিনে একটা বা দুটো। তার বেশি নয়।

‘আমার যখন ১৫ বছর বয়স, তখন থেকে সিগারেট খাওয়া শুরু করি। এখন ভয় হচ্ছে, কারণ আমি জানি, এটা খুব বাজে নেশা।’

রণবীরের আরেকটি ছবির শুটিং চলছে গোয়ায়। আর তাই তো চিকিৎসকের কথায় পাত্তা না দিয়ে রোববারই এই পা নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন।

Tags: আহতরণবীর কাপুর
Previous Post

রামোসের ধাক্কায় ‘ভালো নেই’ কারিউস

Next Post

চারদিন কেঁদেছিলেন স্মিথ

Next Post

চারদিন কেঁদেছিলেন স্মিথ

রোহিঙ্গা ক্যাম্পে বাপ্পী চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT