চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুলবুলের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে, দোয়া চাইলেন ছেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 03, জুন 2018
in বিনোদন
A A

বাইপাস করার কথা বলা হলেও শেষ পর্যন্ত দেশের জনপ্রিয় সংগীত পরিচালক, গীতিকার, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে সামির আহমেদ। বর্তমানে এই গুণী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন।

গেল শনিবার আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে দুটি রিং স্থাপন করা হয় বলে জানিয়েছেন সামির। তিনি বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এরআগে শরীরে আটটি ব্লক ধরা পড়ে বলে ফেসবুকে নিজেই জানিয়েছিলেন বুলবুল।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অসুস্থতার খবর জানানোর পর গেল মাসের ১৬ তারিখে তথ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর পক্ষে গুণী এ শিল্পীর বাসায় গিয়ে বিষয়টি অবহিত করেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন।

প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বুলবুলকে ভর্তি করা হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বুলবুলের বাইপাস সার্জারি না করে শরীরে রিং পরানোর সিদ্ধান্ত নেন। তারই প্রেক্ষিতে শনিবার বুলবুলের শরীরে দুটি রিং পরানো হলো।

গেল মাসে হার্টে ৮টি ব্লক ধরা পড়ার কথা জানিয়ে এই সংগীত শিল্পী জানিয়েছিলেন, আমার হার্টে ৮ টা ব্লক ধরা পড়েছে, এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না। এরই মাঝে কাউকে না জানিয়ে আমি ইব্রাহিম কার্ডিয়াকে-এ CCU তে চারদিন ভর্তি ছিলাম। আগামী ১০ দিনের মধ্যে আমি আমার হার্টের বাইপাস সার্জারি করাতে প্রস্তুত রয়েছি।

তবে এরজন্য কারো সহায়তা লাগবে না বলেও জানান শতাধিক চলচ্চিত্রের এই সংগীত পরিচালক। জানান: কোনো সরকারি সাহায্য বা শিল্পী, বন্ধু বান্ধব সাহায্য আমার দরকার নাই। আমি একাই যথেষ্ট। শুধু অপারেশন-এর পূর্বে ১০ সেকেন্ড এর জন্য বুকের মাঝে বাংলাদেশের পতাকা এবং কোরান শরিফ রাখতে চাই। আর, তোমরা আমার জন্যে শুধু দোয়া করবে। কোনো ভয় নাই।

তার এমন স্ট্যাটাসের পর সংগীত অঙ্গনে ঝড় বইয়ে যায়। হাজার হাজার মানুষ তার স্ট্যাটাসটি শেয়ার করেন। চারদিকে ছড়িয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর কানে গেলে মুক্তিযোদ্ধা এই শিল্পীর পাশে দাঁড়ান শেখ হাসিনা।

Tags: আহমেদ ইমতিয়াজ বুলবুললিড বিনোদনসামির আহমেদ
Previous Post

পুলিশের বাধায় গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ পণ্ড

Next Post

‘সরকারের আচরণে মনে হয় জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই’

Next Post

‘সরকারের আচরণে মনে হয় জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই’

‘সঞ্জু’র গানে আশির দশক ফিরিয়ে আনলো রণবীর-সোনম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT