চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকারের আচরণে মনে হয় জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 03, জুন 2018
in বাংলাদেশ
A A

রোববার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের ডাকা ‘নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ নামক প্রতিবাদ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

এসময় গনজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, সরকারের আচরণ দেখলে মনে হয় তারা জনগনের কাছে দায়বদ্ধ নয়।

মাদক বিরোধী অভিযানে বিচার ছাড়া মানুষ হত্যা করা হচ্ছে। বিচার ছাড়া কোনো মানুষকে হত্যা সমর্থনযোগ্য নয়। সে দাবি নিয়ে আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছিলাম। কিন্তু পুলিশ এই কর্মসূচীতে বাধা দিয়েছে। সরকারের আচরণে মনে হচ্ছে, দেশে একনায়কতান্ত্রিক শাসন চলছে। মানুষের কথা বলার কোনো অধিকার নেই, জবাবদিহিতা নেই।

ইমরান এইচ সরকার আরও বলেন, গত কয়েকদিন ধরে দেশে মাদক বিরোধী অভিযানের নামে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। সুনির্দিষ্ট কোন অভিযোগ ও তদন্ত ছাড়াই এসব মানুষকে হত্যা করা হয়েছে। এই অভিযানে বিনা বিচারে ভুল মানুষকে হত্যা করছে। শুধুমাত্র চুনোপুটিদেরই বিচারের আওতায় আনা হচ্ছে রাঘববোয়ালরা ধরা ছোয়ার বাইরে থাকছে। গণমাধ্যমে বিভিন্ন সময়ে প্রশাসনের কর্মকর্তা এবং সংসদ সদস্যদের নামে মাদক ব্যবসার অভিযোগ আসলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি সরকার।

“সম্প্রতি কক্সবাজারে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে অডিও প্রকাশ করায় বাংলাদেশের একটি গণমাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেয়া হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই । এটা গণমাধ্যম ও বাক স্বাধীনতার উপর আঘাত। সরকার যে পথে এগোচ্ছে এটা কোনো গণতান্ত্রিক পথ না। এভাবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। এভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার মানুষ হত্যার যে মিশন হাতে নিয়েছে তার তীব্র নিন্দা জানাই। এভাবে অভিযান চালানো হলে কখনো তা সফল হবে না।”

তাই সরকারকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

আগামী ৬ জুন (বুধবার) বিকাল চারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মাদক বিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যকান্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হবে। পুলিশের সকল ধরনের প্রক্রিয়া মেনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজিমুল হক সাংবাদিকদের বলেন, প্রতিবাদ সমাবেশের অনুমতি ছিলো না। এজন্য তাদের সমাবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

Tags: গণজাগরণ মঞ্চবন্দুকযুদ্ধমাদক বিরোধী অভিযানলিড নিউজ
Previous Post

বুলবুলের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে, দোয়া চাইলেন ছেলে

Next Post

‘সঞ্জু’র গানে আশির দশক ফিরিয়ে আনলো রণবীর-সোনম

Next Post

‘সঞ্জু’র গানে আশির দশক ফিরিয়ে আনলো রণবীর-সোনম

সিনিয়র সচিব হলেন আইজিপি জাবেদ পাটোয়ারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT