চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের হাতে একরাম নিহতের ঘটনার অডিও রেকর্ড, তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 03, জুন 2018
in বাংলাদেশ
A A

‘কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনার অডিও রেকর্ড সরকারের কাছে এসেছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করা হবে।’

রোববার দুপুরে রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী মাদকবিরোধী ফেস্টুন বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন।

অনুষ্ঠান শেষে টেকনাফে নিহত কাউন্সিলর একরামুলের অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অডিও সরকারের হাতে এসেছে। এ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকবিরোধী অভিযান চলছে। গোয়েন্দারা এই তালিকা হালনাগাদ করছে। এই অভিযান চলবে।

তিনি আরও বলেন, কোনো ঘটনাই তদন্তের বাইরে নয়। প্রতিটি ঘটনার তদন্ত হবে। কেউ বিনা কারণে নিহত হোক, এটা আমাদের কাম্য নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ আলী নকী। এতে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, প্রাইভেট ইউনিভার্সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এ কে এম এনামুল হক শামীম ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।

Tags: একরামমাদকবিরোধী অভিযানলিড নিউজস্টামফোর্ড বিশ্ববিদ্যালয়স্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

আজীবন সম্মাননা নিয়ে দেশে ফিরছেন ববিতা

Next Post

শতাধিক পোশাক কারখানায় বিশৃঙ্খলার আশঙ্কা

Next Post

শতাধিক পোশাক কারখানায় বিশৃঙ্খলার আশঙ্কা

হাসপাতালে ভর্তি কেন বিপাশা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT