চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারবহির্ভূত হত্যা বন্ধ করুন: ১০ বিশিষ্ট নাগরিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 02, জুন 2018
in বাংলাদেশ
A A

বিচারবহির্ভূত হত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন ১০ বিশিষ্ট নাগরিক।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতিদাতাদের পক্ষে গণমাধ্যমকে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, সাহিত্যিক হাসান আজিজুল হক,বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, বিশিষ্ট নাট্যজন আতাউর রহমান, নাট্যজন মামুনুর রশীদ, কবি নির্মলেন্দু গুণ, নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দীন ইউসুফ, লেখক মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক হাসান আরিফ।

বিবৃতিতে ‘যত দ্রুত সম্ভব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। এর মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ করে ভয়ভীতি থেকে মানুষকে মুক্ত করতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানের যৌক্তিকতা রয়েছে উল্লেখ করে বলা হয়, সারাদেশে যে মাদক বিরোধী অভিযান চলছে তার যৌক্তিকতা আমরা অনুধাবন করি। দেশে খুব কম পরিবার আছেন যারা মাদকের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছেন। তাই সঙ্গত কারণে সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত সমর্থনও এই অভিযান প্রত্যাশিত ছিল।

কিন্তু বন্দুকযুদ্ধে নিহত অভিহিত করে প্রতিদিন অসংখ্য মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছেন বলেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, “গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় এমন মৃত্যু কখনই গ্রহনযোগ্য নয়।”

সংবিধানে প্রদত্ত জীবনের অধিকার এ ভাবে কেড়ে নেয়া যায় না বলেও মন্তব্য করা হয়।

‘গণমাধ্যম ও বিভিন্ন সোস্যাল মিডিয়ায় কিছু নিহত ব্যক্তি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “টেকনাফে নিহত পৌর কমিশনার একরাম এর বিরুদ্ধে কোন প্রকার পূর্ব অভিযোগের কথা জানা যায়নি। তাকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন পৌর মেয়র। তাঁর পরিবার সংবাদ সম্মেলন করে হত্যাপূর্ব ফোনালাপ সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন।”

দুই মেয়ে তাহিয়া হক ও নাহিয়ান হকের সাথে একরামুল হক
দুই মেয়ে তাহিয়া হক ও নাহিয়ান হকের সাথে একরামুল হক

পৌর কমিশনার একরাম হত্যার ঘটনার বিষয়ে বলা হয়, “কোন গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে তা অকল্পনীয়।”

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে গত ২৬ মে নিহত হন পৌর কমিশনার ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মো. একরামুল হক। গণমাধ্যমে এই ‘বন্দুকযুদ্ধ’ সংঘটিত হওয়ার সময়কার একটি রেকর্ড করা অডিও প্রকাশ হওয়ার পর থেকেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পৌর কমিশনার একরামের নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে যৌথ বিবৃতিতে বলা হয়, এরকম একটি ঘটনাই সমগ্র অভিযানকে প্রশ্নবিদ্ধ ও জনগনকে আতঙ্কিত করতে যথেষ্ট।

Tags: বন্দুকযুদ্ধলিড নিউজ
Previous Post

২০ ঘণ্টা পর আবার সচল ডেইলি স্টার অনলাইন

Next Post

নেইমার সুস্থ, তবে…

Next Post

নেইমার সুস্থ, তবে…

পেন্টাগনের সঙ্গে চুক্তি নবায়ন করবে না গুগল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT