চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড সেরা লগনের দশ অজানা তথ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 16, জুন 2016
in বিনোদন
A A

‘লগন’ সিনেমা ক্রিকেট নিয়ে নির্মিত বলিউডে সবচেয়ে আলোচিত ও সফল সিনেমা। ২০০১ সালে মুক্তি পাওয়া বিগ বাজেটের এই সিনেমাটির কাহিনি ও পরিচালনায় ছিলেন আশুতোষ গোয়ারিকর।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমির খান ও গ্রেসি সিং। এতে ন্যারেটর হিসেবে কণ্ঠ দেন অমিতাভ বচ্চন। সঙ্গীত পরিচালনা করেন এ আর রহমান।

সিনেমাটি ভারতে তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। ভারতের ইতিহাসের তৃতীয় চলচ্চিত্র হিসেবে অস্কারে বিদেশি ভাষার সিনেমা ক্যাটাগরিতেও প্রাথমিক মনোনীত হয় লগন। সেই আলোচিত সিনেমার ১০টি অজানা তথ্য চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য।


এ রকম ব্লকব্লাস্টার ছবিরও প্রযোজক পেতে বেশ কষ্ট হয়েছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরকে। আমির খান অভিনয় করতে রাজি হওয়ার পরও কোনও প্রযোজক এই ছবিতে টাকা দিতে চাননি। শেষ পর্যন্ত আমির নিজেই ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন।


গৌরীর চরিত্রের জন্য প্রীতি জিনতা, আমিশা পাটেল, নন্দিতা দাশ, রানি মুখার্জি, সোনালী বেন্দ্রেসহ অনেকের কথা ভাবা হলেও আমিরের মনে হয়েছিল সাধারণ গ্রাম্য মেয়ের চরিত্র এদের মানাবে না। তাই টেলিভিশনের জনপ্রিয় মুখ গ্রেসি সিংহকে ‘গৌরী’র চরিত্রে নিয়ে আসেন তিনি।


বলিউডে এত দীর্ঘ সময়ের ছবি সাধারণত দেখা যায় না। সম্পাদনার আগে ছবিটি ছিল ৭ ঘণ্টা ৩০ মিনিটের। শেষ পর্যন্ত এর দৈর্ঘ্য দাঁড়ায় ৩ ঘণ্টা ৪৪ মিনিটে।


আমির বরাবরই পারফেকশনিস্ট। তিনি ঠিক করেন ভুবনের চরিত্র করার জন্য কান ফোটাবেন। সেই সময় কান ফুটিয়ে কিরণ রাওয়ের থেকে একটি রূপোর মাকড়ি ধার করেন আমির। যদিও সেই সময় কিরণ ‘লগন’-এর সহপরিচালক হিসাবে কাজ করছিলেন। আর আমির তখনও ছিলেন রীনা দত্তের স্বামী।


২০০১ এ মুক্তি পায় ‘লগন’। ছবিটির পুরো শুটিং হয়েছিল গুজরাতের ভূজে। শুটিং শেষ হওয়ার কিছু মাসের পর ভয়ঙ্কর ভূমিকম্পে চরম ক্ষতিগ্রস্থ হয়েছিল ভূজ।


এই ছবি সবার আগে ভূজের একটি স্থানীয় সিনেমা হলে দেখানো হয়েছিল। সিনেমা চলাকালীন হঠাৎ লোডশেডিং হয়ে যায়। তারপর জেনারেটর এনে দেখানো হয় ‘লগন’।


‘কচরা’র চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে আদিত্য লোখিয়া পি সাইনাথের ‘এভরিবডি লভস এ গড ড্রট’ বইটি পড়েছিলেন। আদিত্যের মতে, বইটি পড়ার পরই নিজের চরিত্রটি এত সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছিলেন তিনি।


শাহরুখ খান থেকে অভিষেক বচ্চন সকলের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েই ভুবনের চরিত্রের জন্য আশুতোষ গিয়েছিলেন আমিরের কাছে।


যদিও অস্কার হাতছাড়া হওয়ার দুঃখ ভুলিয়েছিল নিজের দেশ। ৮টি জাতীয় পুরস্কার, ৯টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, ৯টি স্ক্রিন অ্যওয়ার্ড এবং ১০টি আইআইএফএ অ্যাওয়ার্ড পকেটে পুরেছিল ‘লগন’।


ছবির দুই ব্রিটিশ অভিনেতা জেমি আর ক্যাটকিন শুটিং চলাকালীন একে অপরকে ডেট করতে শুরু করেন। শেষে মন্দিরে তাদের বিয়েও দেওয়া হয়। আমির ও রীনা কন্যাদান করেছিলেন।

Tags: আমির খানবলিউড
Previous Post

শঙ্কা মুক্ত মাদারীপুরের সেই কলেজ শিক্ষক

Next Post

তথ্যপ্রযুক্তির সংবাদে গুরুত্ব দিতে তথ্যমন্ত্রীর আহবান

Next Post

তথ্যপ্রযুক্তির সংবাদে গুরুত্ব দিতে তথ্যমন্ত্রীর আহবান

‘মিতু হত্যা তদন্তে অগ্রগতি নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT