চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রদ্রোহ মামলায় পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 02, জুন 2018
in অন্যান্য
A A
পারভেজ মোশাররফ-পাকিস্তান-রাষ্ট্রদ্রোহিতার মামলা-গ্রেপ্তারের নির্দেশ

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিল করে তাকে গ্রেপ্তারের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছেন আদালত।

পাকিস্তানের একটি বিশেষ আদালতের দেয়া ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ন্যাশনাল ডেটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাদরা) এবং ডিরেক্টরেট জেনারেল অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টকে যথাযথ ব্যবস্থা নিতে বলেন।

শুক্রবার দিনশেষে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। জানা যায়, পারভেজ মোশাররফের পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিলের পর তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে এবং দেশের বাইরে ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হবে।

উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহিতার এক মামলার শুনানিতে গত ৮ মার্চ পাকিস্তানের ওই বিশেষ আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মোশাররফের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বাতিল করার এবং একই সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগকে তাকে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

একইসঙ্গে দেশের বাইরে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে ব্যবস্থা নেয়ারও আদেশ দেয়া হয়।

২০০৭ সালের নভেম্বরে জরুরি অবস্থা জারির মাধ্যমে সংবিধান লঙ্ঘনের দায়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। স্বেচ্ছা নির্বাসন শেষে ২০১৩ সালের মার্চে পাকিস্তানে ফেরার মাসখানেক পর সাবেক এই সামরিক শাসকের দেশের বাইরে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

এর ৩ বছর পর ২০১৬’র মার্চে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে মোশাররফ দুবাই যান। সেই সফর থেকে এখন পর্যন্ত দেশে ফেরেননি তিনি।

Tags: পাকিস্তানপারভেজ মোশাররফ
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে মধ্যপ্রাচ্যের ৪ সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি

Next Post

ওয়েবসাইট নিয়ে সমস্যার কথা জানাল ডেইলি স্টার

Next Post

ওয়েবসাইট নিয়ে সমস্যার কথা জানাল ডেইলি স্টার

ডিএমপি কমিশনার

‘মাদকের সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা থাকলে তাদেরও ছাড় নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT