চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবে আমদানি ছবি বন্ধের সিদ্ধান্তে যা বললো চলচ্চিত্র পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 31, মে 2018
in বিনোদন
A A

বাংলাদেশের উৎসবগুলোতে ভারতীয় বাংলা ও হিন্দী, পাকিস্তানি সিনেমা প্রদর্শন না করার আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। গত বুধবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে যৌথ বেঞ্চে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেন হায়দার এই নির্দেশ দেন। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, দুই ঈদ, পূজা ও পয়লা বৈশাখে ভারতের বাংলা ও হিন্দি ছবি এবং পাকিস্তানি ছবি আমদানি করা যাবে না।

তবে সরকারি নীতিমালা সঠিকভাবে মেনে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ করা হয়, সেসব উৎসবে মুক্তি পাবে। এছাড়াও বিদেশি অন্যান্য ছবি আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই। সুপ্রিমকোর্টের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এফডিসির ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার।

সিদ্ধান্তে আনন্দিত চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও মিয়া ভাই খ্যাত অভিনেতা ফারুক। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: আমি তো চলচ্চিত্র পরিবারে কনভেনার। ওই হিসেবে অবশ্যই আমি সুপ্রিমকোর্টের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এটা শুধু আমি না, আমাদের দেশিয় মন মানসিকতার মানুষ যারা তাদের জন্য খুব ভালো হবে। আমাদের বড় বড় যে ফেস্টিভালগুলো আছে এবং জাতীয় উৎসবগুলোতে এক্সপোর্ট-ইম্পোর্টের ছবিগুলো না চলায় ভালো। এটা আগে থেকেই এরকমটা আমি বলে আসছি।

কিংবদন্তী এই চলচ্চিত্র অভিনেতা আরও বলেন, যৌথ-প্রযোজনার ছবি চলতে পারে। কেনো না তাতে উভয় দেশেরই সংস্কৃতিটা থাকবে এবং বাঙালিপনাটা থাকবে বেশি।

আদালতের এমন নির্দেশনার পরও আসছে ঈদে কোনো ফাঁক ফোকরে আমদানি ছবি মুক্তি পাওয়ার সুযোগ আছে কিনা? এমন প্রশ্নে ফারুক আরো বলেন: কেইস, কোর্ট আর আইন এগুলোতো আমার না। এগুলো আইনের ঘরের কথা। জাজমেন্টের কথা। আমরা আইনকে সৎভাবে, সুন্দরভাবে শ্রদ্ধা করে থাকি। আইন যে সিদ্ধান্ত দিয়েছে এটাকে আমরা শ্রদ্ধা করি। আমরা স্বাগত জানাই। এবং এই আইন যদি অন্য কিছুও বলে তবেও আইনকে সর্বদা আমরা শ্রদ্ধা করবো।

চলচ্চিত্র পরিবারের সদস্য সচিব ও পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, মহামান্য আদালত আমাদের দেশের চলচ্চিত্রকে বাঁচানোর জন্য বিবেচনা করেছেন এবং সঠিক রায় দিয়েছেন এতে আমরা খুশি। আমি আশা রাখছি, সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্ত মেনেই এসেছে ভারতীয় বাংলা ও পাকিস্তানি ছবি আসবে। আদালতের সিদ্ধান্তকে কেউ অমান্য করবেন না। এতে আমাদের দেশীয় ছবির সার্বিক উন্নতি হবে।

চলচ্চিত্র প্রযোজক সমিতির নেতা ও চলচ্চিত্র পরিবারের অন্যতম সদস্য খোরশেদ আলম খসরু বলেন, সাফটায় সার্কভুক্ত দেশের জন্য শিক্ষামূলক, শিশুতোষ, কালচারাল ও ঐতিহাসিক, খেলাধুলা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা উচিত। বিভিন্ন দেশের সামাজিকতা জানার জন্য সাফটায় ছবি প্রদর্শন করা উচিত। কিন্তু সেটা না হয়ে বলো দুগ্গা মাঈকী, কেলোর কির্তী, জিও পাগলা, ইনসপেক্টর নোটি কে’র মত ছবি প্রদর্শন হচ্ছে। সাফটার উদ্দেশ্য তো বাণিজ্যিক ছবি প্রদর্শন নয়।

তিনি বলেন, অনেক দেরিতে হলে বিজ্ঞ আদালত বিষয়টি বুঝে উৎসবে মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছেন। খুব ভালো সিদ্ধান্ত এটা। আর যৌথ প্রযোজনায় ছবি তো আমাদের দেশে বহু আগে থেকেই হয়ে আসছে। এটাকে সাধুবাদ জানাই। নিয়ম মেনে আরও বেশি যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ হোক। এতে দু-দেশের শিল্পী, টেকনিশিয়ানরা কাজের সুযোগ পাবে।

গত ১০ মে নিপা এন্টারপ্রাইজের মালিক সেলিনা বেগমের করা এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি ও প্রদর্শন বন্ধের আদেশ দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ আপিল বিভাগে আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ কিছুটা সংশোধন করে আদেশ দিলেন।

Tags: অভিনেতা ফারুক আহমেদখোরশেদ আলম খসরুচলচ্চিত্র পরিবারবদিউল আলম খোকনলিড বিনোদন
Previous Post

প্রাক-বাজেট জরিপে অগ্রাধিকার পেল যে ৫ খাত

Next Post

রিয়াল ছেড়ে জিদান যা বললেন

Next Post

রিয়াল ছেড়ে জিদান যা বললেন

ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু যে স্টেডিয়ামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT