চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেরাদুনে ‘প্রথম’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 30, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ-আফগানিস্তান টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছে ভারতের রাজীব গান্ধী স্টেডিয়াম। উত্তরখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত ২৫ হাজার ধারণক্ষমতার নতুন এ স্টেডিয়ামটি আফগানদের ‘হোম ভেন্যু’। যেখানে প্রথম সফরকারী দল হিসেবে বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ দল।

রোববার আফগানদের বিপক্ষে শুরু হচ্ছে টাইগারদের মাঠের লড়াই। তার আগে শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা মাহমুদউল্লাহ-মুশফিকদের। ওই দিনই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে ডাক পাওয়া আবুল হাসান রাজু।

বৃহস্পতিবার লর্ডসে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলে তামিম ইকবাল দেরাদুন যাবেন শুক্রবার। আর টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন বৃহস্পতিবার।

দেরাদুনে অনুশীলন করে উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ দল। বাঁ-পায়ের বুড়ো আঙুলে চোট পেয়ে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে পড়া মোস্তাফিজের বিকল্প ঠিক করতে দেরাদুনের উইকেটের চরিত্র জানতে চেয়েছিলেন নির্বাচকরা। দেরাদুন থেকে বিকেলে টাইগারদের অনুশীলন শেষে টিম ম্যানেজমেন্ট উইকেট সম্পর্কে ধারণা দেওয়ার পর মোস্তাফিজের জায়গায় একজন পেসারকেই দলে নেন নির্বাচকরা।

আগেই ধারণা করা হচ্ছিল নতুন ভেন্যু দেরাদুনের উইকেট হবে পেস সহায়ক। সেটি আরও পরিষ্কার হয়েছে আবুল হাসানকে পাঠানোর সিদ্ধান্তে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের তালিকায় চীনের দুটি

Next Post

তাহলে এবার ‘গডফাদার’রাও ছাড় পাচ্ছে না

Next Post

তাহলে এবার ‘গডফাদার’রাও ছাড় পাচ্ছে না

বেসিক ব্যাংক

বেসিক কেলেঙ্কারি: দুদকের তদন্তে হাইকোর্টের চরম হতাশা-ক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT