চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু ভারত নয়, অনেক দেশকেই ছাড়িয়ে যাবে বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:24 অপরাহ্ন 29, মে 2018
in সম্পাদকীয়
A A

অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ক্রমাগত উন্নতির ধারা বিশ্লেষণ করে ভারতের কয়েকটি গণমাধ্যম বলছে, উন্নয়নের এমন ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালের মধ্যেই মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা-আঙ্কটাড তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড, জি বিজনেসসহ কয়েকটি সংবাদ মাধ্যম সোমবার এমন পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার সেসব সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে বাংলাদেশের একাধিক গণমাধ্যমেও ওই সংবাদ প্রকাশিত হয়।

এতে বলা হয়, ডলারের হিসাবে ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে ৪০ শতাংশ। অথচ একই সময়ে ভারতের মাথাপিছু আয় ১৪ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩৫৫ মার্কিন ডলার। আর ভারতের ১৭০৬ ডলার। এই ধারা অব্যহত থাকলে ২০২০ সাল নাগাদ মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

আঙ্কটাডের পরিসংখ্যানে আরো বলা হয়েছে, ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ডলারের হিসাবে বাংলাদেশের জিডিপির সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধি বা সিএজিআর বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ হারে। আর  ভারতের প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৬ শতাংশ। অথচ এই প্রবৃদ্ধির ক্ষেত্রে ১৯৭০ থেকে ২০১০ সাল পর্যন্ত ৪০ ধরে ভারত ছিল দক্ষিণ এশিয়ার শীর্ষে।

বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা এক বড় সুখবর। এইতো কয়েকদিন আগেই নিজেদের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ এ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। শুধু তাই নয়; স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার যোগ্যতা অর্জন, যা বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক অবস্থানকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড় করিয়েছে, যদিও তিন বছর আগেই বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব ব্যাংক।

আজ অনেক অর্জনে বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে এক নম্বরে অবস্থান। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, নারী শিক্ষা ও নারীর ক্ষতায়নে অনেক অনেক এগিয়ে বাংলাদেশ।

আমরা জানি বাংলাদেশের এই অর্জন একদিনে আসেনি। বছরের পর বছর সমন্বিত পরিকল্পনায় একটু একটু করে এগিছে দেশ। এর জন্য সবচেয়ে বড় অবদান রাজনৈতিক স্থিতিশীলতা। এ কারণেই গত এক দশকে বিভিন্ন খাতে উন্নয়ন-অগ্রগতি ছিল ধারাবাহিক। যার ফলাফল এখন দৃশ্যমান।

আমরা মনে করি, এমন স্থিতিশীলতা অব্যাহত থাকলে শুধু ভারত কেন, এশিয়ার অনেক দেশকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

Tags: বাংলাদেশ-ভারতমাথাপিছু আয়
Previous Post

ইয়াবা সেবনের দায়ে ৩ কারারক্ষী স্থায়ীভাবে চাকরিচ্যুত

Next Post

দলীয় মনোনয়ন চূড়ান্তে শেখ হাসিনার টেবিলে ৮ প্রতিবেদন

Next Post

দলীয় মনোনয়ন চূড়ান্তে শেখ হাসিনার টেবিলে ৮ প্রতিবেদন

মালদ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন টাইগার-দিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT