চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি টাকার ত্রাণ নিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আঁখি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 28, মে 2018
in বিনোদন
A A

গেল বছর থেকেই মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে। এরপর থেকে মানবিক আবেদনের তাগিদেই অনেক দেশি বিদেশি তারকারা সামর্থানুযায়ি পাশে দাঁড়িয়েছেন তাদের।

সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর এবার রোহিঙ্গাদের জন্য কোটি টাকার ত্রাণ সামগ্রী নিয়ে হাজির দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

গেল সপ্তাহেই ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে এসেছিলেন বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। টানা তিন দিন রোহিঙ্গা শিশুদের সঙ্গে থেকেছেন তিনি। ২৫ মে ঢাকা ছেড়েছেন এই অভিনেত্রী। যাওয়ার আগে বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন তুলে গেছেন রোহিঙ্গা ইস্যু নিয়ে। আর সেই রোহিঙ্গা শরণার্থী শিবিরে সোমবার ত্রাণ সামগ্রী নিয়ে গেলেন আঁখি আলমগীর।

রোহিঙ্গাদের সহায়তা করতে একটি ত্রাণ তহবিল গঠন করতে চলতি মাসের মাঝামাঝিতে কনসার্টে অংশ নিতে যুক্তরাজ্যে গিয়েছিলেন আঁখি। ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের ডাকে বিনা পারিশ্রমিকে যুক্তরাজ্যে গিয়ে সেখানকার দর্শকদের মাতিয়েছেন এই শিল্পী।

যার বিনিময়ে ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনে প্রায় সোয়া এক কোটি টাকা সংগ্রহ হয়। আর এই পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়েই সোমবার আঁখি ও ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশন উপস্থিত হয় রোহিঙ্গা শিবিরে।

এদিকে ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের সঙ্গে মিলে মানবতার সেবায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোকে গর্ব হিসেবে দেখছেন আঁখি। ফেসবুকে বেশকিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন আঁখি। যেখানে তার এমন কাজের জন্য সংগীত দুনিয়ার অনেকেই বাহবা দিচ্ছেন!

Tags: আখি আলমগীরপ্রিয়াঙ্কারোহিঙ্গালিড বিনোদন
Previous Post

ভুয়া ক্রেডিট রিপোর্ট ঠেকাতে তথ্য ভান্ডার তৈরির পরামর্শ

Next Post

আর্জেন্টিনা-ব্রাজিলে বিভক্ত টাইগাররা

Next Post

আর্জেন্টিনা-ব্রাজিলে বিভক্ত টাইগাররা

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে বললেন ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT