চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি-লিট গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 26, মে 2018
in বাংলাদেশ
A A

ভারতের পাশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (ডি-লিট) গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাংলাদেশ সময় শনিবার দুপুর দেড়’টায় নজরুলজয়ন্তী উপলক্ষ্যে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে উপস্থিত হয়ে তিনি এটি গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সম্মানসূচক ডিলিট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী।

যদিও এ পদক তুলে দেওয়ার কথা ছিলো বিশ্ববিদ্যালয় আচার্য ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির। তবে অসুস্থতার কারণে সমবর্তন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

এ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পাওয়া ২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় প্রয়াত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট ভাই আলী হোসেনের ছেলে কাজী রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের প্রধান শেখ হাসিনার কাছে বর্ধমানের চুরুলিয়ায় একটি বঙ্গবন্ধু ভবন প্রতিষ্ঠার জন্য আবেদন করেন।

কাজী রেজাউল করিম

এরআগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রথম মেয়াদে ১৯৯৯ সালের জানুয়ারিতে ভারত সফরে এসে নজরুল জন্মশতবর্ষ উৎসবে যোগ দিতে আসানসোলের চুরুলিয়ায় যান। সেবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে ‘দেশিকোত্তম’ সম্মানে ভূষিত করে।

সমাবর্তন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। সেখানে বিকালে দক্ষিণ কলকাতার এলগ্রিন রোডস্থ নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন ঘুরে দেখার কথা রয়েছে তার।  এরপর পশ্চিমবঙ্গ সরকারের বিধান সভার সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।

আজ রাত সাড়ে ১০টায় দুইদিনের পশ্চিমবঙ্গ সফর শেষে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Tags: লিড নিউজ
Previous Post

ফটোশপে এডিটেড বদি

Next Post

দেশে হত্যাযজ্ঞ চালু রেখে প্রধানমন্ত্রী আনন্দ ভ্রমণে ব্যস্ত: রিজভী

Next Post

দেশে হত্যাযজ্ঞ চালু রেখে প্রধানমন্ত্রী আনন্দ ভ্রমণে ব্যস্ত: রিজভী

বঙ্গবন্ধু আমাদের সাহস, নজরুল প্রেরণা: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT