চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজিন ছিলেন বহু গুণের মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 22, মে 2018
in বিনোদন
A A

সদ্যপ্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ ছিলেন বহু গুণের মানুষ। অভিনেত্রী হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত হলেও তিনি সাংবাদিকতা ও উপস্থাপক হিসেবেও তার দক্ষতার পরিচয় রেখেছেন।

বহু গুণের অধিকারী এই কৃতি মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর শেষ করে সাংবাদিকতায় যুক্ত ছিলেন দীর্ঘদিন। কাজ করেছেন ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায়। কলাম লিখেছেন আনন্দ ভুবন ম্যাগাজিনে।

এক পর্যায় সাংবাদিকতা ছেড়ে যুক্ত হন কর্পোরেট জীবনে। মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাজিনের মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। মায়ের কাজেও সাহায্য করেছেন তিনি। মায়ের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ। সাবলীল অভিনয়ের কারণে দ্রুত জায়গা করে নেন দর্শক হৃদয়ে।

ছোটপর্দার পাশাপাশি সরব ছিলেন মঞ্চে। কাজ করেছেন ‘নাট্যজন’ নাটকদলে। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত ছিলেন। রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনা করেছেন।

তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অণুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।

তার এক সময়কার সহকর্মী সাংবাদিক প্রভাষ আমিন তাজিনকে স্মরণ করে ফেসবুকে লিখেছেন, “অভিনেত্রী হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন। বিভিন্ন স্কুলে গিয়ে ‘টিফিনের ফাঁকে’ নামে একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন, যেটি এনটিভিতে প্রচার হতো। তবে এত সেলিব্রেটি হওয়ার আগে তাজিন আহমেদ আমাদের সহকর্মী ছিলেন। ভোরের কাগজের বাংলামোটরের অফিসের চারতলায় সঞ্জীব চৌধুরীর নেতৃত্বে যে কচিকাঁচার মেলা বসতো, যারা মাতিয়ে রাখতো আমাদের অফিস, তাজিন তাদেরই একজন। ভোরের কাগজের পর প্রথম আলোতেও ছিল তার প্রাণবন্ত উপস্থিতি। তারপর অভিনয়-উপস্থাপনার ঝলমলে জগত। সব এখন অতীত। তাজিন এখন দূর আকাশের তারা। আহারে জীবন এত ছোট কেনে?”

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে থাকাবস্থায় বিকাল চারটা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহু গুণের সমাহার এই টিভি অভিনেত্রী।

Tags: তাজিন আহমেদ
Previous Post

নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

তাজিন আহমেদ নেই, তাকে ঘিরে টিভি তারকাদের শোক

Next Post

তাজিন আহমেদ নেই, তাকে ঘিরে টিভি তারকাদের শোক

একই হাসপাতালে ৭ নবজাতকের জন্ম দিলেন ২ মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT