চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে-অফে কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 পূর্বাহ্ন 21, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

লিগপর্বের দামামা শেষ। এখন মঞ্চ চ্যাম্পিয়নের খোঁজে। সেজন্য আর চারটি মাত্র ম্যাচের অপেক্ষা আইপিএল-২০১৮ মৌসুমের। রোববার প্লে-অফের চার দল যেমন নিশ্চিত হয়েছে, নিশ্চিত হয়েছে কোয়ালিফায়ারে কে কার প্রতিপক্ষ হবে সেটিও।

পুনেতে লিগপর্বের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের যৌথভাবে সর্বোচ্চ পয়েন্ট ১৮ চেন্নাইয়ের। তবে তারা টেবিলের শীর্ষ দল হতে পারেনি। সমান ১৮ পয়েন্ট নিয়ে রান ব্যবধানে এগিয়ে শীর্ষে সাকিব-উইলিয়ামসনদের সানরাইজার্স হায়দরাবাদ।

সেখানে ১৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা কলকাতা নাইট রাইডার্স, আর ১৪ পয়েন্টে চারে থাকা রাজস্থান রয়্যালস প্লে-অফের বাকি দুদল।

আর ১২ পয়েন্ট করে নিয়ে রান পার্থক্যে যথাক্রমে পাঁচে থাকা মুম্বাই, ছয়ে থাকা বেঙ্গালুরু, সাতে থাকা পাঞ্জাব এবং ১০ পয়েন্ট নিয়ে আটে থাকা দিল্লির টুর্নামেন্ট শেষ।

শীর্ষ দুদল হওয়ার কারণে সানরাইজার্স ও চেন্নাই মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। ২২মে ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। ওই ম্যাচে জেতা দল সরাসরি ফাইনালে যাবে। হারা দলেরও সুযোগ থাকবে আরেকটি পরীক্ষার। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, প্রতিপক্ষ হবে এলিমিনেটরে জয়ী দল।

তিনে থাকা কেকেআর ও চারে থাকা রাজস্থান খেলবে এলিমিনেটরে, ২৩মে ইডেন গার্ডেন্সে। সেখানে হারা দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আর জয়ী দলকে পরীক্ষা দিতে হবে ২৫মের দ্বিতীয় কোয়ালিফায়ারে, প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল।

দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল ফাইনালে যাবে, প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ২৭মে হবে শিরোপার মীমাংসা।

Tags: আইপিএল ২০১৮
Previous Post

মাশরাফী-সাকিবদের পরামর্শক কারস্টেন ঢাকায়

Next Post

মালয়েশিয়ায় বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়নের নতুন কমিটি

Next Post

মালয়েশিয়ায় বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়নের নতুন কমিটি

পবিত্র রমজানে সাহরি ও ইফতারের ফজিলত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT