চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাস্টফুডের নামে ‘বিষফুড’, ৪ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 20, মে 2018
in অপরাধ
A A

রাজধানীর নিউমার্কেটের ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে পচা ফ্রাইড রাইস, পচা মাংস, পচা চিংড়ি, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাই, আম, আপেল, সসের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

‘‘ফাস্টফুডের নামে ক্রেতাদের কাছে বিক্রির জন্য রাখা হয়েছিল এই বিষফুডগুলো, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ৮টি ফাস্টফুড দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে ৮ জনকে আটক করা হয়েছে।’’

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএমপি’র পক্ষে এসি ডিবি (দক্ষিণ) শামসুল আরেফিন ও ট্রাফিক ইন্সপেক্টর মো. গিয়াসউদ্দিন ফারুকী নেতৃত্ব দেন। এছাড়া মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন ও কোষাধ্যক্ষ মো. জুম্মন এ সময় উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতেই ক্যাপিটাল ফাস্টফুড নামে একটি দোকানে অভিযানকালে ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমান তেলাপোকায় খাওয়া আপেল ফ্রিজে দেখতে পান। একই দোকান থেকে ফাঙ্গাস পড়ে থাকা কাবাব উদ্ধার করা হয়।

এরপর অভিযান চালানো হয় ওয়েস্টার্ন ফুড, অ্যারোমা ফুড, কিং ফুড, ক্যাপিটাল ফুড, আল-আমিন ফুড, সৈকত ফুড, ক্যাপ্রি ফুড, ফুড পার্কে। সবগুলো দোকান থেকে বাসি খাবার জব্দ করা হয়।

দোকানিরা স্বীকার করেন তারা সুকৌশলে ক্রেতাদের পুরনো বাসি খাবার খাইয়ে থাকেন।

‘‘অভিযানের বিষয়টি টের পেয়ে ওই রেস্টুরেন্টের মালিকরা পালিয়ে যান। মালিকদের না পাওয়ায় প্রত্যেক দোকানের একজন কর্মীকে আটক করে পুলিশ। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত আট রেস্টুরেন্টকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও আটক কর্মচারীদের দণ্ড দেন।’’

অভিযান শেষে সংবাদ ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, জরিমানার টাকা দোকান মালিকদের পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধ না করলে ও রেস্টুরেন্ট মালিকদের পাওয়া না গেলে দোকানগুলো সিলগালা করে দেওয়া হবে। এছাড়া আট কর্মচারীর প্রত্যেককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাজধানীর নিউ মার্কেটের মতো মার্কেটে ফাস্টফুডের নামে এ ধরনের পচাবাসি, দুর্গন্ধময় খাবার বিক্রি অপরাধের শামিল বলেই মন্তব্য করেছে প্রত্যক্ষদোষী ও উৎসুক জনতা। ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযানকেও সাধুবাদ জানান তারা।

রাজধানীর মগবাজারের বাসিন্দা ইকবাল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ফাস্টফুড ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করা হলো, সারা বছর কিভাবে মানুষ খাবার নিয়ে আরেক মানুষের সঙ্গে এভাবে প্রতারণা করে?

শপিং করতে আসা লালবাগের বাসিন্দা জাহানারা খাতুন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার নাতী নাতনীরা ফাস্টফুডের জন্য পাগল, কিন্তু আজ যে অবস্থা দেখলাম তাতে ফাস্টফুড নামক বিষ কিনে খাওয়া যাবে না। এতোদিন আমরা পয়সা দিয়ে বিষ খেয়েছি। জনগণের সামনে এসব অসাধু ব্যবসায়ীদের মুখোশ খুলে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ।

পুরান ঢাকার শহীদুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, শুধুমাত্র রমযানকে কেন্দ্র করে নয় সাধারণ জনতা চায় সারা বছর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিএমপি’র ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকুক।

নিউমার্কেটে দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন বলেন: দোকান মালিক সমিতির কঠোর মনিটরিং থাকার পরও যারা পচা-বাসি খাবার ক্রেতাদের খাওয়ায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

Tags: ফাস্টফুডভ্রাম্যমাণ আদালতলিড নিউজ
Previous Post

আনকাট সেন্সর পেল ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’

Next Post

শিক্ষককে শিক্ষিত করবে কে?

Next Post

শিক্ষককে শিক্ষিত করবে কে?

সংসদের জন্য বরাদ্দ ৩৩২ কোটি ৫৩ লাখ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT