চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরপাড়ে রোমান্টিক হাওয়ায় ভাসছেন নিরব-সূচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 20, মে 2018
in বিনোদন
A A

সুনীল বিস্তৃর্ণ দিগন্ত। আকাশের নীল রঙ পড়েছে সমুদ্রের জলে। আকাশ-সমুদ্রের নীলে একাকার চারিপাশ। সব যেনো কেমন নীলাভরণ! মৃদু হাওয়া বইছে চারদিকে, যেনো রোমান্টিক হাওয়া! প্রকৃতির এই রূপের মধ্যে যেনো ভেসেই চলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব ও সূচনা!

কিন্তু কেনো ভাসছেন তারা? কেনোই বা বেছে নিলেন সাগরপাড়, সেখানকার ঝাউবন?

এর উত্তর জানাচ্ছেন চিত্রনায়ক নিরব নিজেই। জানালেন, এটি মূলত ‘আব্বাস’ ছবির গানের শুটিং।

চ্যানেল আই অনলাইনকে নিরব জানালেন, গত ২ দিন ধরে সেখানকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন। একটি গানের শুটিং হয়েছে। চমৎকারভাবেই শেষ করেছেন গানের শুটিং।

নিরব ও সূচনা আজাদ যে গানের শুটিং করেছেন তার নাম ‘কে তুই আমার’। আহমেদ হুমায়ূন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব। নিরব বলেন, একেবারেই রোমান্টিক রোমান্টিক একটি গানের শুটিং করলাম। নায়িকার কল্পনায় আমাকে নিয়েই গানটি। ছবিতে মোট চারটি গান তার মধ্যে এটি অন্যতম।

এর আগে মানিকগঞ্জে একটি লটের শুটিংয়ে আরেকটি গানের শুটিং হয়েছিল। ওই গানে নিরবের বিপরীতে ছিলেন সোহানা সাবা। বাকি গানগুলোর শুটিং আগামীতে শুটিং হবে। এরমধ্যে একটি গানের চমক থাকবে বলে জানান নিরব। তার ভাষ্য, আগামীকাল (সোমবার) থেকে পুরান ঢাকায় আবার শুরু হচ্ছে আব্বাসের শুটিং। এরই মধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

আব্বাস ছবিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন নিরব। গেম রিটার্নস ছবির এই নায়ক বলেন, ছবির গল্প ‘আব্বাস’কে নিয়েই। যে পুরান ঢাকার মাস্তান। একটি খুনের অপরাধী হিসেবে চক্রান্তে জড়িয়ে পড়ে সে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। ত্রিলার, রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে নির্মিত হচ্ছে আব্বাস। দর্শকরা এই ছবিটি পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।

আব্বাস পরিচালনা করছেন সাইফ চন্দন। এই নির্মাতা এর আগে ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটি বানিয়ে পরিচিতি পেয়েছিলেন। আব্বাস প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস। ছবির চিত্রনাট্য লিখেছেন জসীম উদ্দিন। ছবিতে আরো অভিনয় করছেন সমাপ্তি মাসুক, জয় রাজ, শিমুল খান, তাসনিয়া ও নায়লা নাঈম।

গেল সেপ্টেম্বরে পুরান ঢাকায় আব্বাস ছবির শুটিং শুরু হয়। বর্তমানে এর কাজ শেষ পর্যায়ে। নির্মাতা চন্দন জানান, যন্ত নিয়ে, পরিকল্পনা অনুযায়ী তিনি ছবিটি বানাচ্ছেন। এজন্য লম্বা সময় নিয়েছেন। তবে বর্তমানে শুটিং একেবারে শেষ দিকে। চলতি বছরই ছবিটি তিনি মুক্তি দেবেন।

Tags: আব্বাসনিরবলিড বিনোদনসাইফ চন্দনসূচনা আজাদসোহানা সাবা
Previous Post

মোস্তাফিজের ৪ ওভার যেমন ছিল

Next Post

সোমবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

Next Post

সোমবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT