চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ে শ্বেতাকে নিয়ে বাবা অমিতাভের স্মৃতিকাতরতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 20, মে 2018
in বিনোদন
A A

জীবনের পড়ন্ত বেলায় পেছনের সব স্মৃতিই মধুর। তার ওপর সেটি যদি হয় সন্তানের ছোট বেলা স্মরণ তার চেয়ে বড় স্মৃতিকাতরতা কিছু হতে পারেনা। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনের কথাই বলা যেতে পারে। ইনস্টাগ্রামে নিজের সন্তানের শৈশব স্মৃতি আর সন্তানের বড় বেলার ছবি তুলে কয়েক লাইনে নিজের স্মৃতিকাতরতা উপস্থাপন করলেন কতনা অনবদ্যতায়।

লিখলেন, তখন তার হাত ধরেছি। এখনও রেখেছি ধরে। আজীবন রাখতে চাই। প্রথম জন্ম আমার। ছবিতে ছোট শ্বেতার হাত ধরে রাখা প্রথম বাবা হওয়া অমিতাভ বচ্চন এবং শেষ জীবনে হোটেলের করিডোর দিয়ে পূর্ণবয়স্ক মেয়ের হাত ধরে হেঁটে যাওয়া অমিতাভ বচ্চন।  ৭৫ বছর বয়স্ক ‘দিওয়ার’ কিংবা ‘পিঙ্ক’ অভিনেতা যখন এমন স্মৃতিমেদুরতার ছবিচিত্রে লেখেন কিছু শব্দ তখন তার ভক্তদের মধ্যে আলোড়ন উঠবে এটাই স্বাভাবিক। তার পর প্রথম সন্তান শ্বেতা বচ্চন।

৮.৯ মিলিয়ন অনুসারীর অমিতাভ বচ্চেন ইনস্টাগ্রামে ছবিটি তুলে দেওয়ার পর তাতে পছন্দ করা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৩ লাখ। আর কমেন্ট বাক্সে প্রশংসা আর ভালোবাসা ভরা বাক্যের বন্যা উঠেছে।

অভিনয় জগতে আসেননি শ্বেতা বচ্চন। বরং দাদার লেখালেখির সুনামকে ধরে রাখতে নিজে লেখালেখিতে জড়িয়েছেন। যা বাবা অমিতাভ বচ্চনেরও খুব পছন্দ। বলিউড পার্টিতে দেখা না গেলেও পারিবারিক অনুষ্ঠানে প্রায়শই দেখা মেলে শ্বেতা বচ্চনের। সর্বশেষ অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের মেয়ের বিয়েতে প্রাণবন্ত শ্বেতাকে প্রাণখোলা নাচে মত্ত দেখা যায়। আবু জানি এবং সন্দীপ খোসালার পোশাকে দারুন লাগছিল শ্বেতাকে।

১৯৭৪ সালে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ঘর আলো করে আসেন প্রথম সন্তান শ্বেতা। ১৯৯৭ সালে ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করে শ্বেতা বচ্চন নন্দা। এখন তার দুই সন্তান। নভ্যা নভেলি নন্দা এবং আগস্ত নন্দা। শ্বেতার মেয়ে নভ্যা বলিউড পার্টির পরিচিত মুখও। শাহরুখ খানের ছেলে আরিয়ান এর সঙ্গে তার ডেটিংয়ের খবর বলিউড বাতাসে ভাসে।

সম্প্রতি মুক্তি পেল বিগবি অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুরের ‘১০২ নট আউট’। যা ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে। অপেক্ষায় আছে অমিতাভের অন্য ছবি ‘থাগস অব হিন্দুস্তান’। যাতে তার সঙ্গে অভিনয় করছেন আমির খান। অন্য ছবিটি হল ‘ব্রক্ষাস্ত্র’। যেখানে তার সহশিল্পী রণবীর কাপুর ও আলিয়া ভাট।

Tags: অমিতাভ বচ্চনশ্বেতা বচ্চন
Previous Post

লুঝনিকিতে শুরু, লুঝনিকিতেই শেষ

Next Post

জার্মানির উত্থান আর পুসকাসের আক্ষেপের বিশ্বকাপ

Next Post

জার্মানির উত্থান আর পুসকাসের আক্ষেপের বিশ্বকাপ

প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপে আওয়ামী লীগ অনেক এগিয়ে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT