চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউকে হারিয়ে এফএ কাপ চেলসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 পূর্বাহ্ন 20, মে 2018
in ফুটবল, স্পোর্টস
A A

পয়েন্ট টেবিলের পাঁচে থাকায় সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না। সেই জ্বালা জুড়াতে এফএ কাপকেই বেঁছে নিল চেলসি। এডেন হ্যাজার্ডের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে অষ্টমবারের মত সবচেয়ে প্রাচীন ফুটবল শিরোপাটি ঘরে তুলেছে অ্যান্তনিও কন্তের দল।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে নিজেদের ডি-বক্সে হ্যাজার্ডকে ফেলে দিয়ে ভুলটা করেন ম্যানইউ ডিফেন্ডার ফিল জোন্স। রেফারি তখন পেনাল্টির বাঁশি বাজান। আর স্পটকিকে নিজেই শট নিয়ে জয়সূচক গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধে তেমন সুযোগ না মিললেও দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ম্যানইউর সামনে এসেছিল একাধিক সুযোগ। ৫৬ মিনিটে মার্কাস রাসফোর্ডকে হতাশ করেছেন চেলসি গোলরক্ষক থিবো কোর্ত্তয়া।

আনন্দ করার উপলক্ষ একবার অবশ্য এসেছিল রেড ডেভিলদের সামনে। ম্যাচের ৬৩ মিনিটে অ্যালেক্সিস সানচেজের ভলি জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। আর ৮৩ মিনিটে চেলসি গোলরক্ষককে একা পেয়েও পল পগবা বারের উপর দিয়ে বল পাঠালে শিরোপার স্বাদ পাওয়া হয়নি হোসে মরিনহোর দলের।

Tags: ইংলিশ এফএ কাপচেলসিম্যানইউলিড স্পোর্টস
Previous Post

ফরোয়ার্ডদের মনের মতো, গোলরক্ষকদের অপছন্দের বল

Next Post

সাকিবদের হারিয়ে প্লেঅফে কলকাতা

Next Post

সাকিবদের হারিয়ে প্লেঅফে কলকাতা

কানে স্বর্ণপাম জিতে নিলো জাপানি চলচ্চিত্র 'শপলিফটার্স'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT