চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক আহমেদুর রহমানের প্রথম ও শেষ বিমান ভ্রমণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 অপরাহ্ন 19, মে 2018
in বাংলাদেশ
A A

২০ মে লেখক, সাংবাদিক আহমেদুর রহমানের ৫৩ তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৫ সালের ২০ মে মিশরের কায়রোতে একটি সম্মেলনে যোগ দিতে গিয়ে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২১ যাত্রী নিহত হন।

আহমেদুর রহমান ছিলেন কায়মনে বাঙালি। ছিলেন তৎকালীন সুপরিচিত প্রাবন্ধিক, রম্যলেখক, সাংবাদিক ও সংগঠক। ১৯৫২ সালে দৈনিক মিল্লাতে যোগ দেওয়ার আগে তিনি কাজ করেছেন রেডিওতে। এরপর যোগ দেন দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকে যোগদানের পূর্বে তিনি তফাজ্জল হোসেন মানিক মিয়াকে শর্ত দিয়েছিলেন, আমাকে একটি কলম দিবেন, আমি স্বাধীনভাবে লিখবো।

ইত্তেফাকে যোগদান করে ‘ভীমরুল’ ছদ্মনামে লিখতেন। এর আগে লিখতেন ‘কালকেউটে’, ‘স্পষ্টভাষী’ এমন সব ছদ্মনামে। তার উপসম্পাদকীয়-এর প্রধান বৈশিষ্ট্য ছিলো হাস্যরস, তীক্ষ্ণ ব্যঙ্গ-বিদ্রূপ আর দার্শনিক দৃষ্টিভঙ্গি। ব্যঙ্গ-বিদ্রূপের বিষয়টিকে এমন শিল্পের পর্যায়ে নিয়েছিলেন যে, তার কলামগুলো তুমুল জনপ্রিয় ছিলো। তার সাপ্তাহিক কলাম পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পত্রিকা সাঁটানো দেয়ালের সামনে প্রতিযোগিতা হতো।

ছায়ানট প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন আহমেদুর রহমান। ছিলেন ১৯৬২র ছাত্র আন্দোলনে সক্রিয়। ১৯৬৪ সালে দাঙ্গা প্রতিরোধে প্রতিষ্ঠিত কমিটির পরিকল্পনা আহমেদুর রহমানের। তার গোপীবাগের বাসার বৈঠকখানায় জন্ম নেওয়া কমিটির ঐতিহাসিক ইশতেহার ছিল ‘পূর্ব-পাকিস্তান রুখিয়া দাঁড়াও’।

‘আহমেদুর রহমান রচনাবলী’ নামে ১৯৯০ সালে বাংলা একাডেমি থেকে একটি বই প্রকাশিত হয়।

কালকেউটে’ আহমেদুর রহমানের বিদেশ ভ্রমণে তৎকালীন পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা রহিত হয় ১৯৬৫ সালে। সে বছরেই কায়রোর একটি সম্মেলনে অংশ নিতে পিআএর ফ্লাইটে চড়েছিলেন তিনি। সেটাই ছিল আহমেদুর রহমানের প্রথম এবং শেষ বিমানে চড়া। ১৯৬৫ সালের ২০ মে, মাত্র ৩২ বছর বয়সে কর্মমুখর স্বপ্নিল এই মানুষটির মৃত্যু হয় বিমান দুর্ঘটনায়। অন্তপ্রাণ বাঙালি ছিলেন আহমেদুর রহমান, অথচ তাঁর কবর হলো মরুভূমির দেশ মিশরে।

Tags: মৃত্যুবার্ষিকীসাংবাদিক
Previous Post

‘ইন্টারনেট আসক্তিতে তারুণ্যের চিন্তার গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে’

Next Post

ফরোয়ার্ডদের মনের মতো, গোলরক্ষকদের অপছন্দের বল

Next Post
মস্কোতে টেলস্টার’কে পরিচয় করিয়ে দিচ্ছেন মেসি

ফরোয়ার্ডদের মনের মতো, গোলরক্ষকদের অপছন্দের বল

ম্যানইউকে হারিয়ে এফএ কাপ চেলসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT