চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া ছাড়া বিএনপির প্রথম ইফতার পার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 18, মে 2018
in রাজনীতি
A A

এতিম এবং আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে রমজানের প্রথম দিন ইফতার করেছে বিএনপি। বিএনপির ইফতারে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসনটি ফাঁকা ছিল।

শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে প্রথম রমজানে ইফতারের এ আয়োজন করা হয়।

গত বছরও এরকম আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রায় চার মাস হতে চলেছে খালেদা জিয়া দুর্নীতি মামলায় কারাগারে আছেন।

এমন এক কঠিন সময়েও দলটি অবশ্য তাদের কর্মসূচী অব্যাহত রেখেছে। তেমনই একটি আয়োজন এতিমদের নিয়ে ইফতার।

জিয়া অরফানেজ মামলায় আপীল বিভাগ থেকে জামিন পেলেও আরো ৭টি মামলায় গ্রেপ্তার দেখানো আছে, যে ৭টি মামলায় জামিন না হওয়া পর্যন্ত খালেদার মুক্তি নেই; একথা খোদ খালেদার আইনজীবীরাই বলছেন।

বিএনপি নেতারা বলছেন, দলের চেয়ারপার্সনের প্রতি গভীর সম্মান ও ভালোবাসার প্রতীক আজকের আসনটি। এই এতিম শিশুরা তা দেখবে। তারা বুঝতে পারবে, খালেদা জিয়া এক মিথ্যা, ভ্রান্ত, বানোয়াট মামলায় সরকারের গভীর চক্রান্তে কারাগারে।

ইফতার মাহফিলে বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই ইফতার করছি আজ। প্রতিবছর বেগম খালেদা জিয়া এদিন এই এতিম শিশুদের নিয়ে ইফতার করে থাকেন। আজকে তিনি আমাদের মাঝে নেই। আজ তিনি কারাগারে অন্ধকার, নির্জনে ইফতার করছেন। এটি আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক। আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া চাইব, যেন তাকে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দেন।

ফখরুল বলেন, আজ কঠিন সময় পারছি আমরা। এসময় অত্যন্ত কৌশলে, চিন্তা করে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। আমাদেরকে উপর চেপে বসা এই জগদ্দল পাথর থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

এসময়েআরো বক্তব্য রাখেন দলের মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরো উপস্থিতি ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান।

Tags: বিএনপিলিড নিউজ
Previous Post

মনস্তাত্বিক লড়াইয়ের গল্প নিয়ে আসছেন তানিম নূর

Next Post

‘২০০৯ সালে শিক্ষার হার ছিলো ৪৭ শতাংশ আর এখন ৭৭ শতাংশ’

Next Post

‘২০০৯ সালে শিক্ষার হার ছিলো ৪৭ শতাংশ আর এখন ৭৭ শতাংশ’

ইতালিয়ান ওপেনের সেমিতে নাদাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT