চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেমস ফ্যান ক্লাবের ইফতার অনুষ্ঠানে থাকবে ‘নগর বাউল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 16, মে 2018
in বিনোদন
A A

আসছে রমজান মাস। আর এই মাসে প্রতি বারই জেমস ফ্যান ক্লাবের উদ্যোগে আলাদা করে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। আর এবার ফ্যান ক্লাবের ইফতার মাহফিলে উপস্থিত থাকবে ব্যান্ড দল নগর বাউল। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন জেমস ফ্যান ক্লাবের আহ্বায়ক প্রিন্স মোহাম্মদ।

প্রতি রমজানেই জেমসের মঙ্গল কামনায় তার ভক্ত অনুরাগীরা এতিম ও দুস্থদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। এবারও এই রকস্টারের মঙ্গল কামনায় আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলের। আসছে ২৪ মে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বসবে ইফতার মাহফিলের আয়োজন। যেখানে উপস্থিত থাকবে ব্যান্ড দল নগর বাউলসহ সংগীত অঙ্গনের বিশিষ্ট মানুষেরা।

ইফতার আয়োজন নিয়ে প্রিন্স মোহাম্মদ জানান, আনুষ্ঠানিকভাবে ‘জেমস ফ্যান ক্লাব’ গঠিত হওয়ার পর থেকেই আমরা গুরু জেমসের কাজ ছড়িয়ে দেয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছি। আমাদের সামর্থ অনুযায়ি গরীব, দুস্থদের পাশে দাঁড়াচ্ছি। সব ঈদেই বিভিন্ন সামগ্রীও পৌঁছে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আসছে ২৪ মে এতিম ও দুস্থদের জন্য ক্লাবের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি।

‘জেমস ফ্যান ক্লাব’ গঠিত হওয়ার সময় জানানো হয়েছিলো: গতানুগতিক অন্য সব সেলিব্রেটি ফ্যান ক্লাবের মতো নয়, বরং জেমস ফ্যান ক্লাব আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এরমধ্যে থাকছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ রক্ষায় সবুজায়ন, শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়ন, অটিজম ও সুবিধা বঞ্চিত ছিন্নমূল পথশিশুদের সার্বিক উন্নয়ন, নারী নির্যাতন রোধ থেকে শুরু করে সামাজিক অবক্ষয় প্রতিরোধের জন্য প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও দেশে ও দেশের বাইরে বাংলা গানের সম্মানজনক প্রচার-প্রসারে কাজ করবে ক্লাবটি।

Tags: ইফতারজেমসফ্যান ক্লাব
Previous Post

শ্রমিক কল্যাণ তহবিলে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪ কোটি টাকা

Next Post

রমজান মাসে ভেজাল পণ্য রুখতে পুলিশের প্রস্তুতি কতটুকু?

Next Post

রমজান মাসে ভেজাল পণ্য রুখতে পুলিশের প্রস্তুতি কতটুকু?

বঙ্গবন্ধু-১: ইন্দোনেশিয়া, ফিলিপিন্সে বসবে সিগনাল মনিটরিং স্টেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT