চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনার মধ্যেও ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 16, মে 2018
in অর্থনীতি
A A
????????????????????????????????????

????????????????????????????????????

নানামুখি সমালোচনা হলেও গত ৯ বছরে ব্যাংকিং খাতে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান।

বুধবার রাজধানীর কারওয়ান বাজার হোটেল সোনারগাঁয় ‘ফাস্ট মুভিং কনস্যুমার গুডস মাইক্রো-মার্চেন্টস ল্যান্ডসকেপ অ্যাসেসমেন্ট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই এবং ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) যৌথভাবে এই সভার আয়োজন করে।

সভায় এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় আর্থিক খাত বিশেষজ্ঞ এবং বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় বিপনন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

ইউনুসুর রহমান বলেন, ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা হলেও বর্তমান সরকারের ৯ বছরে এ খাতে অনেক উন্নতি হয়েছে। ২০০৮ সালে ব্যাংক খাতে নগদ টাকা ছিল ৩ লাখ কোটি টাকার কিছু কম, বর্তমানে তা বেড়ে হয়েছে ১০ লাখ কোটি টাকা। এছাড়া ওই সময় ব্যাংকে আমানত ছিল আড়াই লাখ কোটি টাকা, এখন তা বেড়ে হয়েছে ৮ লাখ কোটি টাকা। ব্যাংকে হিসাব সংখ্যাও বেড়েছে আগের তুলনায় প্রায় ৩শ শতাংশ।

এজেন্ট ব্যাংকিং আরো বাড়ানোর প্রতি জোর দিয়ে তিনি বলেন, শহরে ও গ্রামে প্রতি সাড়ে ১৭ হাজার মানুষের জন্য একটি করে সরকারি কিংবা বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে। তবে শহরের চেয়ে গ্রামে ব্যাংকের শাখা কম। সেক্ষেত্রে গ্রামাঞ্চলে ব্যাংকিং সেবা পৌছে দিতে এজেন্ট ব্যাংকিং আরো প্রসার করা যেতে পারে।

আর্থিক বিভাগের সচিব বলেন, ব্যাংকিং খাত নিয়ে যে হারে সমালোচনা হচ্ছে সে অর্থে আসলে এ খাতের অবস্থা এত খারাপ নয়। সমালোচনা করা ভাল। কিন্তু এত বেশি সমালোচনা উচিত নয় যেটা এ খাতের ক্ষতি করবে।

‘তবে হ্যাঁ কিছু সমস্যা আছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। দোষীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

ইউনুসুর রহমান বলেন, দেশে চরম দারিদ্র সীমা বর্তমানের ১০ শতাংশ থেকে ৬ শতাংশে নামিয়ে আনতে বর্তমান প্রশাসন কার্যকর উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তবে ১০ শতাংশে নামিয়ে আনার পর বাকিটা দূর করা কষ্টসাধ্য হতে পারে।

আলোচনা সভায় অংশ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, তাদের ব্যবসার জন্য ঋণের মাধ্যমে মাত্র ১৩ শতাংশ অর্থ পান ব্যাংকিং খাত থেকে। বাকি ৮৩ শতাংশ ঋণ পান বিভিন্ন ব্যক্তি বা এনজিও থেকে। তাই এ খাতে ব্যাংকের ঋণ প্রদান বাড়ানোর বিকল্প নেই।

অনুষ্ঠানে এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, দেশের অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়িরা গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। সেক্ষেত্রে তাদের প্রতি সংশ্লিষ্টদের নজর বাড়াতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন ইউএনসিডিএফের আঞ্চলিক উপদেষ্টা ভিনসেন্ট উইয়েরদা, এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ এবং শিফ্ট বাংলাদেশের কান্ট্রি প্রকল্প সমন্বয়ক আশরাফুল আলম প্রমুখ।

Tags: এফবিসিসিআইব্যাংকিং খাত
Previous Post

মেসির মুখে নেইমার-রোনালদো আর বিশ্বকাপ ভাবনা

Next Post

বিশ্ব একাদশে সাকিবের পরিবর্তে ‘নেপালি ওয়ার্ন’

Next Post

বিশ্ব একাদশে সাকিবের পরিবর্তে ‘নেপালি ওয়ার্ন’

জবি

জবিতে চাকরিচ্যুত শিক্ষকের জন্য গণস্বাক্ষর কর্মসূচিতে বাধার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT