চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির মুখে নেইমার-রোনালদো আর বিশ্বকাপ ভাবনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 16, মে 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের আগে বিশাল এক সাক্ষাতকার দিয়েছেন লিওনেল মেসি। সাক্ষাতকারে নেইমারের রিয়াল সংযোগ, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নিজের তুলনা আর বিশ্বকাপে আর্জেন্টিনার ভাবনার সবকিছুই তুলে ধরেছেন ‘এলএমটেন’।

২০১৭ সালের শুরুতেও তিনি বার্সায় মেসির সতীর্থ ছিলেন৷ তারপর পিএসজির সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি করে ক্লাব বদল করেন নেইমার৷ প্যারিসের সবচেয়ে বড় ক্লাবের হয়ে এক মৌসুম কাটানোর পর এখন ব্রাজিলের তারকা স্ট্রাইকারের রিয়ালে যোগ দেয়া নিয়ে জোর জল্পনা চলছে৷

নেইমারের এই রিয়াল সংযোগে মোটেই খুশি নন ফুটবলের রাজপুত্র মেসি৷ তিনি চান না তার এক সময়ের সতীর্থ নেইমার কোনোভাবেই রিয়ালে যোগ দিক৷ আর শেষপর্যন্ত নেইমার যদি রিয়ালে যোগ দেনই, তাহলে সেটা বার্সেলোনার জন্য মোটেও সুখকর হবে না বলেও মনে করছেন মেসি।

২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার৷ বার্সায় সতীর্থদের মনে এখনো তোলা রয়েছে ব্রাজিলের এই তারকা স্ট্রাইকারের সঙ্গে খেলা মুহূর্তগুলো৷

পুরনো স্মৃতির কথা উল্লেখ করে আর্জেন্টিনার টিভি চ্যানেল ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেয়া সাক্ষাতকারে মেসি বলেছেন, ‘যদি সে রিয়ালে যায় তাহলে সেটা বার্সেলোনায় আমাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হবে৷ আর নিশ্চিতভাবেই সেটা রিয়ালের ফুটবলকে আরও শক্তিশালী করবে৷’

২০০৮ সাল থেকে মেসি-রোনালদোর বাইরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিততে পারেননি কেউ। সমান পাঁচবার করে সেরা হন দুই তারকা। মাস ছয়েক আগে রোনালদো দাবি করেছিলেন, তিনিই ইতিহাসে সেরা।

তবে মেসি বলছেন, সেরা হওয়া না হওয়া নিয়ে তার খুব বেশি আগ্রহ নেই। বরং রোনালদোর সাফল্য তাকে ভালো করতে উদ্দীপ্ত করে, ‘আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে প্রতিযোগিতা করি না। তাদের লিগ জয় বা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোটা আমাকে উদ্দীপ্ত করে। আমি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ একসাথে জিততে চাই।’

নিজের চাওয়ার কথা উল্লেখ করেন আর্জেন্টাইন সুপারস্টারের ভাষ্য, ইতিহাসের সেরা হওয়াটা কোনো লক্ষ্য না। ব্যাপারটা হল, আমাকে নিয়ে এগুলো বলা হয়, এসব ওই পর্যন্তই। আমি কখনোই সেরা, দ্বিতীয় সেরা, তৃতীয় বা চতুর্থ হওয়ার লক্ষ্যে খেলি না।’

‘বছরের পর বছর আমি নিজের উন্নতির জন্য প্রতিযোগিতা করি। আগে যা করেছি তা ছাড়িয়ে যেতে লড়াই করি। মৌসুম শেষে আমি যত বেশি শিরোপা জিতি ততই ভালো। জাতীয় দলের সাথেও অবশ্যই আমি জিততে চাই, যা এখনো আমি জিতেনি’ -যোগ করেন মেসি।

নিজের সময়ের দুই তারকা প্রসঙ্গে বলতে বলতে মেসির কথায় উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রসঙ্গও। সেখানে তার দলের কী লক্ষ্য, তারা কী করতে চান সেটা তুলে ধরেছেন। মনের ভেতরে বিশ্বকাপ জয়ের আশা থাকলেও আপাতত শেষ চারে যাওয়াটাই সাফল্য হিসাবে দেখছেন মেসি।

মেসি বলেছেন, ‘বিশ্বকাপে ভালো করতে শেষ চারে থাকতে হবে। আর্জেন্টিনা সেখানে ওঠার যোগ্য, ইতিহাস তা-ই বলে। তবে এজন্য কঠিন পরিশ্রম করতে হয়। আমার মতে, আবারও এ পর্যায়ে উঠতে হবে আমাদের।’

সাক্ষাতকারে বার্সেলোনা তারকা কথা বলেছেন জাতীয় দল থেকে অবসর নেয়া এবং ফিরে আসা প্রসঙ্গেও। সেই সঙ্গে বিশ্বকাপ না জিতলেও জাতীয় দলের জার্সি গায়ে খেলাটা চালিয়ে যাবেন বলেও কথা দিয়ে রেখেছেন।

Tags: আর্জেন্টিনানেইমারমেসিরাশিয়া বিশ্বকাপ ২০১৮রোনালদোলিড স্পোর্টস
Previous Post

আনা ফ্রাঙ্কের ডায়েরির আলোকে কিশোরীর যৌনচিন্তা

Next Post

সমালোচনার মধ্যেও ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি

Next Post
????????????????????????????????????

সমালোচনার মধ্যেও ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি

বিশ্ব একাদশে সাকিবের পরিবর্তে ‘নেপালি ওয়ার্ন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT