চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিরাপত্তা পেলে প্রবাসীরা দেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 15, মে 2018
in অর্থনীতি, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে ইউরোপসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা সমন্বিতভাবে দেশে কল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ করে দেশের আমূল পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার (সিইএফবি) ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও) সভাপতি কাজী এনায়েত উল্লাহ।

আগামী অক্টোবরে প্যারিসে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’এর প্রস্তুতি উপলক্ষে ফ্রান্সের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে আলোচনায় তিনি এ কথা বলেন।

বিনিয়োগের নিরাপত্তা পেলে সমন্বিতভাবে প্রবাসীরা দেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এতে দেশ-সরকার এবং প্রবাসী সবাই লাভবান হবেন এবং দেশে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে বলে মন্তব্য করেন এই শীর্ষ ব্যবসায়ী ও কমিউনিটি নেতা।

এছাড়া প্রবাসীরা কিভাবে দেশে বিনিয়োগ করে দেশের সেবা ও ব্যবসা দুটো একসাথে করতে পারে এ চ্যালেঞ্জিং বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তারা গবেষণা ও এক্সপার্টদের সাথে আলোচনা করে আসছে বলে জানান।

২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম বাংলাদেশ গ্লোবাল সামিট প্রবাসী বিশ্ব সম্মেলন এর সফল আয়োজনকারী ছিল তার নেতৃত্বাধীন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)।

আলোচনা সভায় সিইএফবির আয়োজকরা জানান, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও যুগোপযোগী কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার সুচিন্তিত পরিকল্পনা খুঁজে বের করার জন্য এ সামিটের আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বাংলাদেশি বংশোদ্ভূত গুণীজনরা ছাড়াও হাই প্রোফাইল অতিথি ও ডেলিগেটসহ প্রায় ৭০০ অতিথি অংশগ্রহণ করবেন।

সম্মেলনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বিজিএমইএ, বিকেএমইএ, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ইকোনোমিক জোনস অথোরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথোরিটি (বেপজা), ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার, ট্যুরিজম বোর্ডসহ বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও দেশের সিনিয়র সাংবাদিকরা অংশ নেবেন বলে জানান আয়োজকরা।

আলোচনায় অংশ নেন ব্যবসায়ী উদ্যোক্তা ফখরুল আকম সেলিম, শরিফ আল মোমিন, টি এম রেজা, সালেহ আহমেদ চৌধুরী, এবাদত হোসেন, মমতাজ আলো, শামীমা আক্তার রুবি, হেনু মিয়া, সুব্রত শুভ, এমদাদুল হক স্বপন, ফয়সল আহমেদ, রাসেল আহমেদ এবং সামিটের বিশেষ সমন্বয়ক মাঈনুল ইসলাম নাসিম।

Tags: প্যারিসপ্রবাসীবাংলাদেশ বিজনেস সামিট
Previous Post

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপনে বর্ণিল হাতিরঝিল

Next Post

খুলনায় নৌকার জয়

Next Post

খুলনায় নৌকার জয়

আতশবাজি ৩

আতশবাজিতে আলোকিত হাতিরঝিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT