চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ কে চৌধুরীর রোমান্টিক মিউজিক ভিডিও ‘জানি না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 15, মে 2018
in বিনোদন
A A

কণ্ঠশিল্পী এ কে চৌধুরীর প্রথম মিউজিক ভিডিও ‘জানি না’ প্রকাশ হয়েছে সোমবার। এইচটিএম রেকর্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় সফট মেলোডি ও রোম্যান্টিক আবহের এই গানটি। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন এ শিল্পী।

তার সঙ্গে জুটি হয়েছেন এ প্রজন্মের মডেল মারিয়া ননী। গানটি প্রযোজনা করেছে এমকে প্রডাকশন হাউজ।

গানটি প্রসঙ্গে এ কে চৌধুরী বলেন, গানের কথা ও সুরের সঙ্গে মিল রেখে ভিডিও নির্মিত হয়েছে। যেখানে বর্তমান সময়ে কাপলদের একটা ছায়া দেখা হয়েছে। ধুমধাড়াক্কা কিছু করতে চাইনি। চেয়েছি গান এবং ভিডিওটি দর্শকদের মন ছুঁয়ে যাক।

তিনি বলেন, এমন চমৎকার একটি কাজ করার সুযোগ পেয়েছি এমকে প্রডাকশন থেকে, সেজন্য আমি প্রতিষ্ঠানটির কাছে কৃতজ্ঞ। এখানে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিন। আশা করছি, আগামীতে এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আরো ব্যতিক্রমী কাজ করতে পারবো।

‘জানি না’ গানটির কথা লিখেছেন এ কে চৌধুরী, সুর-সংগীত করেছেন রুম্মান চৌধুরী। ঢাকা ও তার আশাপাশের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে। জানি না গানটি প্রকাশের পর বেশ প্রশংসিত হয়েছে। গানটি দেখে অনেকেই ইতিবাচাক মতামত জানিয়েছেন ইউটিউবের কমেন্ট বক্সে।

এমকে প্রোডাকশন হাউজের প্রযোজনায় ‘জানি না’ হলো প্রথম মিউজিক ভিডিও। জানা গেছে, আগামীতে এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও ছাড়াও সিনেমা নির্মাণ করা হবে। ভিন্নধর্মী, মানসম্মত ও দর্শকদের রুচিকে প্রাধান্য দিয়ে এমকে প্রোডাকশন দর্শকদের ভালো কাজ উপহার দেবে।

Tags: মিউজিক ভিডিও
Previous Post

পত্রবাহক ‘কাগজের উড়োজাহাজ’ ও বাঁধন-জেসিয়ার প্রেম!

Next Post

লালগালিচায় সৌরভ ছড়ালেন নববধূ সোনম

Next Post

লালগালিচায় সৌরভ ছড়ালেন নববধূ সোনম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT