চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির প্রধান নির্বাচকের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 19, জুন 2016
in স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই স্তরের নির্বাচক কমিটি অনুমোদনের প্রতিবাদে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ।

রোববার বিকেলে বিসিবির সভায় ওই কমিটির অনুমোদনের পর রাতে পদত্যাগের ঘোষণা দেন ফারুক আহমেদ।

নতুন এই পদ্ধতি অনুযায়ী নির্বাচন-প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তিনজনের একটি নির্বাচক প্যানেল থাকবে। তাতে একজন প্রধান নির্বাচক ও দুজন নির্বাচক থাকবেন। তারা দল নির্বাচন করবেন।

আরেকটি থাকবে নির্বাচক কমিটি। তাতে প্রধান নির্বাচকসহ তিন নির্বাচক, প্রধান কোচ ও টিম ম্যানেজার থাকবেন।

এই প্রক্রিয়ায় দল নির্বাচনের আগে কোচ তার কৌশলগত পরিকল্পনার কথা জানাবেন নির্বাচকদের।  প্রতিপক্ষ, কন্ডিশন-এসব বিবেচনায় তিনি কী ধরনের দল চান, দেবেন সে ধারণাও।  তিন নির্বাচক সে অনুযায়ী দল গঠন করে তা নিয়ে কোচ এবং ম্যানেজারের সঙ্গে বসবেন।  ক্রিকেট পরিচালনা-প্রধানকে আহ্বায়কের ভূমিকায় রেখে এই সভাতেই চূড়ান্ত হবে দল।

তিন নির্বাচক, কোচ, ম্যানেজার এবং নির্বাচক কমিটির আহ্বায়ক ক্রিকেট পরিচালনা প্রধান-এই ছয়জনের স্বাক্ষরসহ দলটি পাঠানো হবে বোর্ড সভাপতির কাছে।

নতুন এই পদ্ধতি নিয়ে সাবেক ক্রিকেটারদের অনেকেই সমালোচনা করেছিলেন। এর প্রতিবাদে আগেই পদত্যাগের হুমকি দিয়েছিলেন ফারুক আহমেদ। অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েই দিলেন।

রোববার বোর্ড সভায় ফারুক আহমেদের বর্তমান নির্বাচক প্যানেলে পরিবর্তন আনা হয়েছে একটি। ফারুক ও মিনহাজুল আবেদীনের সঙ্গে নতুন সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদকে। আর হাবিবুল বাশারকে দেওয়া হয়েছে মহিলা ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব। জুনিয়র নির্বাচক হিসেবে এহসানুল হকের সঙ্গে যোগ দেবেন হাসিবুল হাসান ও হান্নান সরকার।

Tags: ফারুক আহমেদবিসিবি
Previous Post

নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল

Next Post

জাগরণের বহ্নিশিখায় উজ্জ্বল জননী সাহসিকা

Next Post

জাগরণের বহ্নিশিখায় উজ্জ্বল জননী সাহসিকা

পাকিস্তানের সঙ্গে দিবা রাত্রির টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT