চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিন সদস্যের তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 12, মে 2018
in বাংলাদেশ
A A

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে আসামীর সঙ্গে দেখা করাসহ উত্থাপিত আরও দুইটি অভিযোগের ব্যাপারে তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। তদন্ত কমিশনের সদস্য হচ্ছেন, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি নিজামুল হক। শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত কয়েকদিন ধরে কয়েকটি দৈনিক পত্রিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ সম্পর্কে এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে যা ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ করবার পাশাপাশি যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। ব্যারিস্টার তুরিন আফরোজ যেহেতু একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং গত পাঁচ বছর ধরে অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা সাফল্যের সঙ্গে পরিচালনা করেছেন, সে কারণে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এ বিষয়ে তদন্তের জন্য নির্মূল কমিটি সুপ্রীম কোর্টের ৩ জন প্রাক্তন বিচারককে নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করেছে।

শনিবার সকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্থাপিত কথিত অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিশন তাদের বক্তব্য প্রদান করেন।

এতে বলা হয়- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাজোট সরকারের দুই মেয়াদের অন্যতম প্রধান সাফল্য হচ্ছে দেশে ও বিদেশে যাবতীয় প্রতিকূলতা ও ষড়যন্ত্র বানচাল করে একাত্তরের গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার করা, যা ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও প্রশংসা অর্জন করেছে। এই বিচার কার্যক্রমের মান, ট্রাইব্যুনালের মর্যাদা এবং বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন ও দ্রুততর সম্পন্ন করার প্রয়োজনে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি- যেহেতু ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্থাপিত কথিত অভিযোগ অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর, সেহেতু দ্রুত সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করে এ বিষয়ে যথাযথ তদন্ত করা হোক। একই সঙ্গে আমরা অভিযুক্ত, অভিযোগকারী এবং ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত সবাইকে অনুরোধ করব এ বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে তারা যেন প্রকাশ্যে কোনো মন্তব্য প্রদান না করেন। কোনোরকম তদন্ত ছাড়া একটি মহলের অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে ট্রাইব্যুনালের অন্যতম দক্ষ প্রসিকিউটর তুরিন আফরোজ সম্পর্কে যে সব সংবাদ প্রকাশিত হয়েছে তা ৩০ লক্ষ শহীদ পরিবারের পাশাপাশি বিচার প্রত্যাশী গোটা জাতিকে ক্ষুব্ধ ও মর্মাহত করেছে, যা ট্রাইব্যুনালের ভাবমূর্তির জন্যও ক্ষতিকারক। আমরা গণমাধ্যমকেও অনুরোধ জানাচ্ছি- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের গুরুত্ব, স্পর্শকাতরতা এবং দেশে-বিদেশে এই বিচার প্রশ্নবিদ্ধ ও বানচাল করবার চলমান চক্রান্ত বিবেচনা করে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে আর কোনও সংবাদ যেন প্রকাশ বা প্রচার করা না হয়।’

নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জরুরি সভায় উপস্থিত ছিলেন- বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি নিজামুল হক, ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, ক্যাপ্টেন আকরাম আহমেদ বীরউত্তম, ডাঃ ইকবাল কবীর, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শিক্ষাবিদ মমতাজ লতিফ, জনাব কাজী মুকুল, শহীদজায়া সালমা হক, কবি ড. ফরিদা মজিদ, অধ্যাপক মেজবাহ কামাল, মুক্তিযোদ্ধা মোঃ মকবুল-ই ইলাহী চৌধুরী, সাবেক ফুটবলার শামসুল আলম মঞ্জু, ব্যারিস্টার তুরিন আফরোজ, লেখক আলী আকবর টাবী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, অধ্যাপক আবদুল গফ্ফার, সমাজকর্মী মোয়াজ্জেম হোসেন লাভলু, সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক শওকত বাঙালি, উপাধ্যক্ষ কামরুজ্জামান, শহীদসন্তান ডাঃ নুজহাত চৌধুরী শম্পা, ডাঃ মামুন আল মাহতাব, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময় প্রমূখ।

Tags: ড. তুরিন আফরোজ
Previous Post

এখন আফগানদের বিপক্ষে টেস্ট কেন, দিলীপের প্রশ্ন

Next Post

পেইন্টিং ছাড়া জীবনে কিছুই পারতাম না: মানতাসা

Next Post

পেইন্টিং ছাড়া জীবনে কিছুই পারতাম না: মানতাসা

গ্রিনিজকে নিয়ে সোমবার ঢাকায় ‘স্মৃতির সন্ধ্যা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT