চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২টা ১৪ মিনিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 পূর্বাহ্ন 12, মে 2018
in তথ্যপ্রযুক্তি
A A

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে স্পেসএক্সের ফ্যালকন নাইন ব্লক ফাইভ উৎক্ষেপণের ব্যাকআপ উইন্ডো বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট ধরে নিয়ে দ্বিতীয় প্রত্যাশিত উৎক্ষেপণের ক্ষণগণনা শুরু হয়েছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পৌঁছে দেয়ার দায়িত্ব পাওয়া স্পেসএক্স জানিয়েছে, তাদের সব ব্যবস্থা ভালোভাবেই কাজ করছে। ওই এলাকার আবহাওয়া উৎক্ষেপণের জন্য ৭০ শতাংশ অনুকূলে।

টুইট বার্তায় স্পেসএক্স জানায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে উৎক্ষেপণ হতে যাওয়া ফ্যালকন নাইনের সব সিস্টেম ভালোভাবেই কাজ করছে। আজকের লঞ্চ উইন্ডোর জন্য আবহাওয়া ৭০ শতাংশ অনুকূলে। বাংলাদেশ সময় রাত ২টা ১৪ থেকে ৪টা ২১ মিনিট পর্যন্ত এই উইন্ডো পাওয়া যাবে ।

এর আগে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯ এ থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টা ৪৭ মিনিটে জিওস্টেশনারি স্যাটেলাইট বঙ্গবন্ধু -১ উৎক্ষেপণের কথা ছিল । আর সেজন্য স্পেসএক্সর ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভকে যাত্রার জন্য প্রস্তুত করে কাউন্টডাউনও চলছিল। কিন্তু শেষ মিনিটে সমস্যা দেখা দেওয়ায় স্যাটেলাইটটি আর ওড়েনি লঞ্চ প্যাড থেকে। এরপর স্পেসএক্স উৎক্ষেপণ পিছিয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ থেকে ৪টা ২১ মিনিটের মধ্যে নতুন সময় রাখে।

স্পেসএক্স জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে আগের দিনের মতই দুই ঘণ্টার একটি অনুকূল সময় ঠিক করে তার মধ্যে রকেট উৎক্ষেপণের চেষ্টা করবে তারা।  শুক্রবারও না পারলে ১২ মে স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা ১৫) আরও একটি ব্যাকআপ উইন্ডো রাখা হয়েছে।

মহাকাশ যাত্রা শুরুর সব প্রস্তুতির পরও শুক্রবার দিবাগত রাতে শেষমূহুর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ না করার কারণ হিসেবে লঞ্চিংয়ের চূড়ান্ত মিনিট নিয়ন্ত্রণ করা কম্পিউটার কন্ট্রোলে সুক্ষ্ম ত্রুটি ধরা পড়ার কথা জানায় স্পেসএক্স। ১১ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে শুরু করে নতুন সময় নির্ধারণ করা হয়।

Tags: বঙ্গবন্ধু স্যাটেলাইটলিড নিউজ
Previous Post

শিক্ষকদের প্রসঙ্গে বলতে বাধ্য হলেন স্বয়ং প্রধানমন্ত্রী

Next Post

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার

Next Post

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার

জয় বাংলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT