চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার জনগণকে কেউ দমিয়ে রাখতে পারবে না: পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 09, মে 2018
in আন্তর্জাতিক
A A

কোন শক্তি রাশিয়ার জনগণকে দমন করতে পারবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার ৭৩তম বিজয় উৎসবে তিনি এ কথা বলেন।

বরাবরের মতো এবারও ৯ মে জাঁকজমকভাবে পালিত হচ্ছে রাশিয়ার বিজয় দিবস। ঐতিহ্যবাহী কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ৭৩ তম বিজয় উৎসব পালন করছে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তির এ দেশটি।

তবে এবারের আয়োজনে মস্কোর ‘রেড স্কয়ার’ অন্যবারের চেয়ে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

দিন কয়েক আগেই চতুর্থবারের মতো দেশটির প্রধান হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। দেশজুড়ে পুতিন বিরোধী বিক্ষোভ হয়েছে কয়েক দফা। তাই এবারের বিজয় দিবসেও আলোচনায় উঠে আসবে ক্রিমিয়া ইস্যু।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিজয় দিবস উদ্বোধন কালে রাশিয়ার সকল নাগরিক এবং সামরিক বাহিনীর সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। সংক্ষেপে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত সামরিক বাহিনীর বিজয়ের কথা স্মরণ করেন তিনি।

সেই সাথে শুরু হয়ে যায় অস্ত্রের প্রদর্শনী। এবারের বিজয় দিবসের মূল আকর্ষণ রাশিয়ার নতুন এবং সবচেয়ে উন্নত সামরিক বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শন। এ কুচকাওয়াজে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এবারের বিজয় দিবসে বেশ কিছু নতুন সমরাস্ত্র প্রদর্শন করবে রাশিয়া। এর মধ্যে আছে-

এসইউ-৫৭ ফাইটার জেট, কিনজাল হাইপারসনিক মিসাইল, ওয়াইআরএস ব্যালাস্টিক মিসাইল, আরমাটা ট্যাংক, এস-৪০০ এন্টি এয়ারক্রাফট এর মতো অত্যাধুনিক সব অস্ত্র।

তবে এবারই প্রথম  রাশিয়ার নিজস্ব তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল্থ ফাইটার সুখয় এসইউ-৫৭ প্রদর্শিত হচ্ছে।  রাশিয়ার বিমান বাহিনীতে এখনো এর অভিষেক ব্রুয়ারিতে সিরিয়ায় পর্যবেক্ষণমূলক দুটি এইইউ-৫৭ পাঠানো হয়েছে।

এসইউ-৫৭ যখন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে তখন এটিই প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও হিটলারের নাৎসি বাহিনীর পরাজয়ের পর রাশিয়ার এ বিজয় অর্জিত হয়েছিল। ১৯৪৫ সালের ৮ মে জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত সামরিক বাহিনীর বিজয় অর্জিত হয়েছিল। এ যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ২৭ মিলিয়ন মানুষ নিহত হয়।

Tags: রাশিয়া
Previous Post

বাংলাদেশের পতাকা মহাশূন্যে

Next Post

২০ ও ২৪ মেগাপিক্সেলের দুটি স্মার্টফোন বাংলাদেশে এনেছে টেকনো মোবাইল

Next Post

২০ ও ২৪ মেগাপিক্সেলের দুটি স্মার্টফোন বাংলাদেশে এনেছে টেকনো মোবাইল

ইতালিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT