চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্যায়ভাবে কেড়ে নিলে তোমাকেও হারাতে হবে’

দেব দুলাল গুহ by দেব দুলাল গুহ
8:54 অপরাহ্ন 08, মে 2018
in মতামত
A A

সকল ধর্মেই দুনিয়াতে পাপ করলে পরকালে পাপের ধরণ অনুযায়ী কী শাস্তি হবে, তার বর্ণনা দেওয়া আছে। কিন্তু পাপীরা দুষ্টু হয়। তারা বলবে, ‘আরে ধুর, পরকাল আছে কি নাই তারই নাই গ্যারান্টি? কেন শুধু শুধু ধর্মের কথা শুনবো? কেন সৎপথে চলে সারাজীবন কষ্ট করবো, কেন সত্য কথা বলবো? তার চেয়ে আগে দুনিয়ায় তো পরেরটা মেরে ভালো থাকি, আয়েশ-ফুর্তি করি, পরেরটা পরে দেখা যাবে!’

এমনটা যাতে কেউ না ভাবতে পারে, তাই একটা কাজ করা গেলে দারুণ হতো। যদি এমন কোনো ব্যবস্থা থাকতো, যে প্রতিটা মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে স্বর্গ বা নরকের কিছু স্মৃতিও তার সাথে পাঠিয়ে দেয়া যেত! অথবা যদি অসৎ ব্যাংকারকে টাকা মারার আগে, ঘুষখোর অফিসারকে ঘুষ খাওয়ার আগে, খুনিকে খুন করার আগে, ইঞ্জিনিয়ার-ঠিকাদারকে প্রকল্পের টাকা হাতিয়ে নেয়ার আগে যদি একবার একটু সশরীরে ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই ‘যমালয়ে জীবন্ত মানুষ’ ছবিটির মতো স্বর্গ আর নরক থেকে ঘুরিয়ে আনা যেত, তবে সে পাপ করতে ভয় পেত, তার বিবেক জাগ্রত হতো!

কথাগুলি এক মন্দিরে বসে ভাবছিলাম। মন্দিরে কাজ করেন এক আর্টিস্ট। তিনি জানালেন, মন্দিরের একটি গেট নির্মাণের কাজ নিয়ে কমিটির এক সদস্য প্রায় ৩০ লাখ টাকাই মেরে দিয়েছিলেন! তার সম্প্রতি এমন এক রোগ হয়েছে, যে ২২ লাখ কোথা দিয়ে পকেট থেকে চলে গেছে, তিনি নাকি টের পান নি। আর্টিস্টের মতে মন্দিরের টাকা মেরেছে বলেই স্রষ্টা তাকে এই শাস্তি দিয়েছে! আবার এই ঘটনায় হয়তো সেই পাপী নিজেকে বুঝ দিবেন এভাবে যে, ‘আজ ঐ টাকাটা না মারলে আমার চিকিৎসা আজ কি দিয়ে করাতাম?’ আসলে, যে যেভাবে দুনিয়াটা দেখে আর কি!

কিন্তু আমি দেখেছি প্রকৃতি সবাইকেই তার প্রাপ্যটা বুঝিয়ে দেয়। সে কারো সাথেই চূড়ান্ত অবিচার করে না। যে সারাজীবন অবৈধ পথে অন্যের পেটে লাথি মেরে অর্থ উপার্জন করে, হয় দেখবেন তার সন্তান মানুষ হয়নি, অঢেল টাকার মধ্যে থেকে পড়ালেখা করেনি, ইয়াবাসেবী অথবা গাজা-ফেন্সিডিলখোর হয়েছে, নাহয় দেখবেন সে তার বাবা-মাকে মেরেছে, নয়তো অপকর্ম করতে গিয়ে মরেছে, নয়তো নিজেই কোনো না কোনো কারণে আত্মঘাতী হয়েছে। এটাই হয়। বারবার দেখা।

অপরদিকে, সৎপথে সত্যের পথে থাকলে কষ্টের মাঝেও মনের শান্তি থাকে। কিছুদিন আগেই এমন একটা জলজ্যান্ত উদাহরণ পেয়েছি। আমার থেকে অন্যায়ভাবে কিছু কেড়ে নিয়েছিলেন যিনি, স্রষ্টা তার থেকে আরও অনেক অনেক গুণ মূল্যবান কিছু কেড়ে নিয়েছেন। এটা জেনে একদিকে আমি যেমন মনের দিক থেকে মানবিক কারণে কষ্ট পেয়েছি, আবার অবশেষে দুষ্টের দমন দেরীতে হলেও হচ্ছে দেখে কিছুটা স্বস্তিও পেয়েছি। মাঝে মাঝে এমন কিছু মিরাকল না হলে আসলেই বিশ্বাস করতে সংশয় হয় যে সৃষ্টিকর্তা আছেন, তিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন করেন এখনও। তিনি নিশ্চয়ই সমাজে এমন কিছু উদাহরণ সৃষ্টি করবেন, যেটা দেখে মানুষের মনের কু-প্রবৃত্তিগুলো ভেতরেই থেকে যাবে, বাইরে বের হতে ভয় পাবে, আর মানুষ হাঁটবে সত্য ও সুন্দরের পথে। নিশ্চয়ই তিনি সত্য ও সুন্দরের ধারক ও বাহক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: মতামত
Previous Post

ইতিহাসের পাতায় ‘ভি ই ডে’

Next Post

কোহলির জায়গায় করুণ নায়ার

Next Post

কোহলির জায়গায় করুণ নায়ার

জীবনের জিপিএ ফাইভ অন্য জিনিস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT