চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পায়ের দিকে নয়, বইয়ের দিকে তাকাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 08, মে 2018
in আন্তর্জাতিক
A A

জাম্বিয়ার প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ছাত্রীদের পা দেখা যায় এমন পোশাক পরে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার নোটিশ টানিয়ে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের চারদিকে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রীরা। তারা বলছে, পায়ের দিকে নয়, বইয়ের দিকে মনোযোগ দাও।

রাজধানী লুসাকায় অবস্থিত ইউনিভার্সিটি অফ জাম্বিয়ায় এমন ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

গ্রন্থাগারের নোটিশে বলা হয়েছে, আমাদের নজরে এসেছে কিছু ছাত্রী অর্ধনগ্ন পোশাক পরে গ্রন্থাগারে আসে। এ অবস্থা ছাত্রদের অস্বস্তির মধ্যে ফেলছে। পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রীদের শালীন পোশাক পরার উপদেশ দিচ্ছি।

কিন্তু ছাত্রীরা নোটিশের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছে, গ্রন্থাগারে আসার উদ্দেশ্য যদি হয় পড়াশোনা করা, তাহলে কেন নারীদের পাসহ অন্যান্য বিষয়ের দিকে মনযোগ দিচ্ছো!

ছাত্রদের কেউ কেউ অবশ্য নোটিশের পক্ষে। একজন ছাত্র সিদ্ধান্তের পক্ষে মত জানিয়ে বলেছে, যখন অন্য বিষয়ের দিকে মনোযোগ চলে যায় তখন পড়াশোনায় মনোনিবেশ করা যায় না।

আফ্রিকার দেশ জাম্বিয়া সাংস্কৃতিকভাবে রক্ষণশীল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক পোশাকের প্রতি প্রবণতা দেখা যায়।

Tags: জাম্বিয়া
Previous Post

‘স্যান্ড সিটি’র চরিত্ররা অস্থিতিশীল এক শহরের বাসিন্দা: মেহেদী

Next Post

আর্চারিতে বাংলাদেশের একটি সোনা নিশ্চিত

Next Post

আর্চারিতে বাংলাদেশের একটি সোনা নিশ্চিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদের নতুন কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT