চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার নতুন উন্নয়ন পরিকল্পনা ‘মে ডিক্রি’তে পুতিনের সই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 08, মে 2018
in আন্তর্জাতিক
A A
ভ্লাদিমির পুতিন-মে ডিক্রি-২০২৪

শপথ নেওয়ার পরের দিনই ২০২৪ সাল পর্যন্ত রাশিয়ার উন্নয়ন পরিকল্পনা ‘মে ডিক্রি’তে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার ক্রেমলিনে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরবর্তী ছয় বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালনের শপথ নেন।

পুতিন দ্বিতীয় ছয় বছর মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ এই ডিক্রিতে সই করেন। দায়িত্ব গ্রহণের পর পুতিন ২০১২ সালের ৭ মে’র একাদশ ডিক্রির ঐতিহ্য অব্যাহত রাখতেই তিনি এতে সই করেন।

ডিক্রিতে আসন্ন বছরগুলোতে দেশটির আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান কাজগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে।

রাশিয়ার জাতীয় লক্ষ্য ও উন্নয়ন কৌশল বিষয়ে দেশটির প্রেসিডেন্টের এ ডিক্রিতে বলা হয়, মস্কো ২০২৪ সাল নাগাদ বিশ্বের পাঁচটি বৃহত্তম অর্থনীতির দেশের গ্রুপে যোগ দেবে। এতে রাশিয়ার উন্নয়নে বিভিন্ন লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে। আর এসব লক্ষ্য রুশ সরকার ২০২৪ সাল নাগাদ অর্জন করবে।

আরও কিছু কৌশলের মধ্যে রয়েছে, ‘ম্যাক্রো-ইকোনমিক’ স্থিতিশীলতা বজায় রেখে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্ব পর্যায়ের ওপরে নিয়ে যাওয়া, মুদ্রাস্ফীতি কোনোভাবেই ৪ শতাংশের বেশি হতে না দেয়া।

পুতিন জানিয়েছেন, মে ডিক্রিতে রুশ সরকারের ১২ জাতীয় প্রকল্প প্রণয়ন, উন্নয়ন ও সংশোধনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আছে জনমিতি থেকে শুরু করে আন্তর্জাতিক সহযোগিতা এবং রপ্তানি সহায়তা।

২০১৭’র তুলনায় ২০২৪ সালে রাশিয়ার মোট জিডিপি’তে ডিজিটাল অর্থনৈতিক উন্নয়নের পেছনে খরচের ভাগ যেন পরিমাণে ৩ গুণ হয়, সরকার তা নিশ্চিত করবে বলে পরিকল্পনা গৃহীত হয়েছে। এজন্য ডিজিটাল অর্থনীতির পেছনে অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিক্রি অনুসারে, ২০২৪ সালের মধ্যে জনপ্রশাসন ও জনকল্যাণ খাতে উন্নয়নের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হবে।

Tags: ভ্লাদিমির পুতিন
Previous Post

সার্ক চলচ্চিত্র উৎসবের মূল পর্বে খাঁচা ও হালদা

Next Post

গ্রিজম্যান তবে বার্সাতেই আসছেন!

Next Post

গ্রিজম্যান তবে বার্সাতেই আসছেন!

আহা ২৫ বৈশাখ! রবীন্দ্র মেলায় মাতে চেতনা চত্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT