চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমীর খসরুকে পরিকল্পনামন্ত্রীর চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 21, জুন 2016
in অর্থনীতি
A A

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পদ্মাসেতু প্রকল্পে অতীতেও
কোন দুর্নীতি হয় নি, এখনো হচ্ছে না। পদ্মাসেতুতে লুটপাট হচ্ছে- বিএনপি
চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর রোববারের বক্তব্যের জবাবে
এ কথা বলেন তিনি।

২০১৮ সালে পদ্মাসেতু চালুর সাথে সাথে ওই এলাকায়
অর্থনীতিক কর্মকাণ্ড বেড়ে যাবে বলে বাড়তি বিদ্যুৎ এর যোগান দিতে প্রায় ১৩’শ
কোটি টাকার প্রকল্পও অনুমোদন করেছে সরকার।

রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি’র আয়োজনে বাজেট আলোচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, পদ্মসেতুর ব্যয় তিন বিলিয়নের জায়গায় এখন ছয়-সাত বিলিয়ন হয়ে গেছে। আমি এটা নিশ্চিত করে বলতে পারি এর কাজ শেষ করতে ৯ বিলিয়ন ছাড়িয়ে যাবে। তো ৩ বিলিয়নের ব্যয় যদি ৯ বিলিয়ন হয়, তাহলে আমরা কি উন্নতি করলাম।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী। তবে দাপ্তরিক কাজ থাকায় আলোচনা শেষ হওয়ার আগে চলে যান তিনি। মঙ্গলবার একনেক বৈঠক শেষে দুর্নীতি, লুটপাটের বিষয়ে অভিযোগের জবাব দেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, উনারা কম খরচে করে আসলেন না কেন। কোন হাইওয়ে, ব্রিজ উনারা  করে এসেছেন। উনি কিভাবে জানেন পদ্মা ব্রিজ করতে কতো টাকা লাগবে। উনি এবং উনার সরকার তো করে নাই। কোথায় দুর্নীতি হয়েছে উনাকে বলতে হবে। একথা তো বিশ্বব্যাংক বলছে, তো উনি বিশ্বব্যাংকের হয়ে বলছেন কিনা আমি জানি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে দেশের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত করতে ১২’শ ৭৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়নকে উৎসাহিত  করতে ওই প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে ।

পরিকল্পনামন্ত্রী বলেন, এটা ওয়েস্টজোনের বিদ্যুৎ বিতরণ ও সম্প্রাসারণ উন্নতির জন্য। যদি বিতরণ ব্যবস্থা না থাকে তাহলে বিদ্যুৎ উৎপাদন করেও আমরা তা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো না।

একনেক বৈঠকে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

Tags: পদ্মাসেতুপরিকল্পনামন্ত্রী
Previous Post

সন্তোষ মণ্ডলের মরদেহ আসবে বৃহস্পতিবার

Next Post

সন্তোষ মন্ডল: আন্তরিকতায় অমায়িক তুখোড় এক সাংবাদিক

Next Post

সন্তোষ মন্ডল: আন্তরিকতায় অমায়িক তুখোড় এক সাংবাদিক

এবছর থেকেই থাকছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT