চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 13, অক্টোবর 2016
in বাংলাদেশ
A A

আজ সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে রাহাত জান সর্দার (৩৮) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাহাত জান সর্দার গদখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি গদখালী ফুলচাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। এর আগে গত রমজান মাসে তার ভাই হাসান সর্দারও নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

নিহত রাহাত জান সর্দারের ভাই মিজানুর রহমান জানান, আজ সকাল ৯টার দিকে রাহাত জান গদখালী বাজারে একটি সেলুনে শেভ করাচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাহাত জানের ডান হাতের উপরের অংশ গুলিবিদ্ধ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত রাহাত জানের ভাই মিজানুর রহমান বলেন, গত রমজান মাসের ২৮ রোজার রাতে তাদের আরেক ভাই হাসান সর্দার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন। ওই হত্যা মামলা তার ভাই রাহাত জান দেখভাল করতেন। ওই মামলার আসামিরাই রাহাত জানকে হত্যা করতে পারে।

ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের খুজে বের করার চেষ্টা চলছে।

Tags: যশোর
Previous Post

মুক্তিযুদ্ধের চেতনাও চাই, গণতন্ত্রও চাই

Next Post

সাবেকদের চোখে ইংল্যান্ড সিরিজের ভুলত্রুটি

Next Post

সাবেকদের চোখে ইংল্যান্ড সিরিজের ভুলত্রুটি

বুবলি আউট অপু ইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT