চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মিলিয়ন ডলার বিনিয়োগ করলে নাগরিকত্ব পাবে থাইল্যান্ডের ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 02, মে 2018
in অর্থনীতি
A A

থাইল্যান্ডের কোনো ব্যবসায়ী যদি বাংলাদেশে যেকোনো খাতে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করে এবং বিনিয়োগের মূলধন যদি ফেরত না নেন, তাহলে ওই বিনিয়োগকারীকে নাগরিকত্ব দেয়া যেতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ সম্ভাবনা সংক্রান্ত এক আলোচনা সভায় বিনিয়োগের এ আহ্বান জানিয়ে এই প্রস্তাব দেন তিনি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন থাইল্যান্ডের অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগমন্ত্রী ড. কুবসেক পুত্রাকুলের নেতৃত্বে দেশটির উচ্চ পর্যায়ের ৩২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ডিসিসিআই’র সভাপতি আবুল কাশেম খান।

বাণিজ্য সচিব বলেন: বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। তাই থাইল্যান্ড বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে।

বিনিয়োগ করতে থাইল্যান্ডকে বেশকিছু প্রস্তাবনা দিয়ে সুভাশীষ বসু বলেন: আমরা কিছু বিশেষ সুযোগ দিতে পারি থাইল্যান্ডকে। যেমন, যদি ১ মিলিয়ন ডলারের বেশি মূলধন বিনিয়োগ করে কেউ তা ফিরিয়ে না নেন, তাহলে বিনিয়োগকারীকে নাগরিকত্ব দেওয়া হবে। এছাড়া যৌথ ব্যবসায়ীক উদ্যোগে থাইল্যান্ডের চিকিৎসা সেবা বাংলাদেশে আনা যেতে পারে।

বিডার চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন: বাংলাদেশ সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান। এখানে কৃষি, ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে। এ দেশের মানুষ খুবই কর্মঠ ও অতিথিপরায়ণ। এছাড়া বাংলাদেশে বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি বড় সুযোগ।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো কোনো দেশের কর্মক্ষম জনসংখ্যার, অর্থাৎ ১৫ থেকে ৬৪ বছর বয়সী জনসংখ্যার আধিক্য। এই কর্মক্ষম জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি থাকলে ওই দেশ ডেমোগ্রাফিক বোনাসকালে অবস্থান করছে বলে বিবেচনা করা হয়। তখন মনে করা হয়, এ জনসংখ্যা কোনো না কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, যা দেশের জিডিপি প্রবৃদ্ধিতে অবদান রাখে।

তিনি বলেন: ঢাকায় বর্তমানে থাইল্যান্ড ভিত্তিক ইতাল-থাই কোম্পানি অবকাঠামো খাতের অনেক বড় প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ বাড়াতে আরো বেশি যোগাযোগ বাড়ানো দরকার।

দু’দেশের মধ্যে অংশীদারিত্বমূলক ব্যবসা বাণিজ্য এগিয়ে আসতে হবে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন: বাংলাদেশ অমৃত সম্ভাবনার দেশ। গত বছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশের বেশি। দেশ গ্যাস, এনার্জি, অবকাঠামো উন্নয়নে এগিয়ে যাচ্ছে। ফলে বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে।

থাইল্যান্ডের বিনিয়োগ মন্ত্রী কুবসেক পুত্রাকুল বলেন: বাংলাদেশ জনবহুল দেশ। শ্রমিক প্রাপ্যতার ওপর ভিত্তি করে এ দেশে বিনিয়োগ সম্ভব। দু’দেশের ব্যবসাসহ অন্যান্য বিষয়ের স্বার্থে থাইল্যান্ড ও বাংলাদেশকে কাছাকাছি থাকতে হবে।

তিনি আরো বলেন: বাংলাদেশ, ভারত, চীন ও মায়ানমারের পণ্য পরিবহনে যে যোগাযোগ গড়ে উঠেছে, থাইল্যান্ডও এর সঙ্গে যুক্ত হতে পারে।

Tags: বিনিয়োগ
Previous Post

আলিয়ার নাচের শিক্ষক যখন মাধুরী!

Next Post

ডেটিং হবে ফেসবুকে

Next Post

ডেটিং হবে ফেসবুকে

মহিলা সমিতিতে আসছেন রবীন্দ্রনাথ ও হাছন রাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT