চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জটিলতা কাটিয়ে ৪মে প্রেক্ষাগৃহে আসছে ‘ধূসর কুয়াশা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 01, মে 2018
in বিনোদন
A A

সেন্সর জটিলতা কাটিয়ে অবশেষে ৪ মে শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘ধূসর কুয়াশা’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নায়ক মুন্না। চ্যানেল আই অনলাইনকে সোমবার বিকেলে তিনি জানান, আগামী ৪ মে ‘ধূসর কুয়াশা’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে।

ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা উত্তম আকাশ। তিনি বলেন, মা কথাচিত্র ছবিটি পরিবেশনা করছেন। টার্গেট ৫০ টি সিনেমা হলে ছবিটি প্রথম সপ্তাহে মুক্তি দেয়া। এরই মধ্যে হল বুকিং শুরু হয়েছে। ‘ধূসর কুয়াশা’ ৪ মে মুক্তি পাচ্ছে এতে কোনো বাঁধা নেই।

গত বছরের জুলাইয়ে সেন্সরে জমা পড়ে ছবিটি। সেন্সরবোর্ড সেই আবেদনকে অগ্রাহ্য করে। ছবির কাহিনি অসংলগ্ন, আইনশৃঙ্ক্ষলা বিরোধী অনেক কর্মকাণ্ড তুলে আনা, শিশু পাচার, ধর্ষণ, নারীকে নিলামে তুলে বিক্রি করার ঘটনাগুলো অসংলগ্নভাবে উপস্থাপনের অভিযোগে সেন্সর ছাড়পত্র দেয়নি ছবিটিকে। পরে কয়েক দফায় কর্তনের পর ছবিটি ছাড়পত্র পায় গেল ফেব্রুয়ারিতে।

ছবিতে একটি আইটেম গানসহ মোট পাঁচটি গান থাকছে। ছবিটি প্রযোজনা করছে হিসাম মাল্টিমিডিয়া। যার কর্ণধার মুন্না জানান, ‘ধূসর কুয়াশা’ সামাজিক অ্যাকশন ঘরানার ছবি। সমাজের বিভিন্ন সঙ্গতি- অসঙ্গতি এই ছবিতে তুলে ধরা হয়েছে। আশা করছি, সবাই ছবিটি দেখবেন।

তিনি আরো বলেন, এই ছবি মুক্তির পর দর্শকদের চাহিদা প্রাধান্য দিয়ে ভুল ত্রুটি সংশোধন করে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিয়মিত ছবি নির্মাণ করা হবে। নির্মাতা, শিল্পী বাছাই করে আমরা কাজ করবো।

‘ধূসর কুয়াশা’য় নবাগত নায়ক মুন্না ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ, পুষ্পিতা পপি, বড় দা মিঠু প্রমুখ।

Tags: নিপুনবড় দা মিঠুমুন্না
Previous Post

কাবুলে আত্মঘাতী হামলা: নিহতের সংখ্যা বাড়ল

Next Post

বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়: ওবায়দুল কাদের

Next Post

বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়: ওবায়দুল কাদের

ক্যারিবীয়দের হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT