চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার ‘দেবী’র জন্য প্রতীক্ষায় সোহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 30, এপ্রিল 2018
in বিনোদন
A A

১১ এপ্রিল ফার্স্ট লুকের পর গত ১৫ এপ্রিল প্রকাশ পায় বহুল প্রতীক্ষিত অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের টিজার। ২ মিনিটের টিজারে প্রকাশ পেয়েছে রানুর পরিচয়। যে ভূমিকায় আছেন জয়া আহসান। অসাধারণ টিজারটি মানুষের কাছে যেমন তৈরী করেছে কৌতূহল, তেমনি এরইমধ্যে ভিউ সংখ্যা ছাড়িয়েছে দশ লাখেরও বেশি। টিজারটি দেখে সম্প্রতি নিজের অনুভূতির কথা জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার।

অভিনয় সূত্রেই জয়া আহসানের সঙ্গে পরিচয় কলকাতার সোহিনী সরকারের। একসঙ্গে করেছেন সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনী’ ছবিটি। এই ছবিতে অভিনয়ের পর যেনো সখ্যতা আরো বাড়ে। আর তাই যেনো জয়া আহসান প্রযোজিত প্রথম সিনেমা ‘দেবী’র প্রচারণায় অংশ নিলেন সোহিনী।

তবে সোহিনীর দাবি শুধু জয়া আহসনের সঙ্গে সখ্যতার জন্যে নয়, ‘দেবী’ নিয়ে তিনি আগ্রহী কারণ এটি হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলিকে নিয়ে নির্মিত! এমনটাই ইঙ্গিত দিয়ে সোহিনী একটি ভিডিও বার্তায় জানালেন: আমি হুমায়ূন আহমেদের লেখার খুব বড় একজন ভক্ত। বিশেষ করে মিসির আলি সিরিজ! মিসির আলি আমার পুরো গুলে খাওয়া। আমি যখন জানতে পারলাম ফার্স্ট টাইম মিসির আলিকে নিয়ে সিনেমা হচ্ছে, তখন থেকেই আমি ভীষণ এক্সাইটেড। আরো এক্সাইটেড এটা জয়া আহসানের প্রথম প্রোডাকশান বলে! আর জয়া আহসানতো আমার প্রিয় একজন অভিনেত্রী। এই ছবিতে রানু হচ্ছে জয়াদি।

একফ্রেমে জয়া আহসান ও সোহিনী সরকার

এরইমধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে ‘দেবী’র প্রথম টিজারটি। যা এখন পর্যন্ত দশ লাখ বারের চেয়ে বেশি দেখা হয়েছে। টিজারটি চোখ এড়ায়নি ‘ফড়িং’ খ্যাত অভিনেত্রী সোহিনী সরকারেরও। টিজারটি দেখার পর নাকি ভয়ে কিছুক্ষণ ঘুমাতেও পারেননি এই অভিনেত্রী। জানান: শুটিং থেকে ফিরে রাতে জয়া‘দির ‘দেবী’র টিজারটি দেখেছিলাম। দেখে আমার বেশ ভয় লেগেছে। রাতে অনেকক্ষণ ঘুমাতে পারছিলাম না। বেশ স্কেয়ারি। যাইহোক, এখন আমি দেবী কবে রিলিজ করবে সেদিকে তাকিয়ে আছি। ছবিটির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা।

জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রযোজনায় নির্মিত ছবিটি সরকারি অনুদানপ্রাপ্ত। ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের।

Tags: অনম বিশ্বাসজয়া আহসানটিজারদেবীলিড বিনোদনসোহিনী সরকার
Previous Post

মৃত্যুর প্রধান ১০টি কারণ

Next Post

তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন থেকে সাধারণ সম্পাদকসহ ৪ জনের পদত্যাগ

Next Post

তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন থেকে সাধারণ সম্পাদকসহ ৪ জনের পদত্যাগ

পরাজয় নিশ্চিত তাই বিএনপির এতো অভিযোগ: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT