চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হ্যাটট্রিকে লিগ শিরোপার উৎসব বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 পূর্বাহ্ন 30, এপ্রিল 2018
in ফুটবল, স্পোর্টস
A A

জয় অথবা ড্র, একটি হলেই শিরোপা আসবে ঘরে। এমন সমীকরণের ম্যাচে বার্সেলোনা জয় দিয়েই মাতল শিরোপা উৎসবে। লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৪-২ গোলে জিতেছে কাতালানরা।

রোববার রাতের জয়ে ৪ ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৫তম লা লিগা ট্রফি ঘরে তোলার বন্দোবস্ত করল স্প্যানিশ জায়ান্টরা।

শেষ দশ বছরে এটি বার্সেলোনার সপ্তম লা লিগা শিরোপা। সময়টাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদই কেবল দুবার লিগ ঘরে তুলতে পেরেছে। একবার জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত মৌসুমে রিয়ালের কাছে লিগের শীর্ষস্থান খোয়ানোর এক মৌসুমের মাথায়ই পুনরুদ্ধার করল আর্নেস্টো ভালভার্দের দল।

লিগে অপরাজিতভাবে দৌড়ে চলা বার্সার পয়েন্ট ৩৪ ম্যাচে ৮৬। লা লিগার লড়াইয়ে যারা কাতালান দলটিকে চোখ রাঙাচ্ছিল, সেই অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট। লিগে বাকি চার ম্যাচে যদি বার্সা হেরেও যায়, আর অ্যাটলেটিকো সব ম্যাচ জেতে তবুও ডিয়েগো সিমিওনের দলের পক্ষে সম্ভব নয় বার্সাকে ধরা।

দেপোর্তিভোর মাঠে ম্যাচের ৭ মিনিটেই যখন গোল পেলেন ফিলিপে কৌতিনহো, আঁচ পাওয়া যাচ্ছিল লিগ জেতার জন্য আর অপেক্ষায় থাকতে রাজি নয় বার্সা। নিজে সুবিধাজনক অবস্থায় না থাকায় ব্রাজিলিয়ান সতীর্থের দিকে বল বাড়িয়ে দিয়ে গোলের ব্যবস্থাটুকু করে দিয়েছেন উসমানে ডেম্বেলে। সঙ্গে একাদশে নিজের জায়গা শক্ত করার একটা ব্যবস্থাও সেরে রাখলেন শত মিলিয়ন দামের ফরাসি ফরোয়ার্ড।

বার্সার শিরোপার স্বপ্ন আরও বাড়িয়ে তোলে ৩৮ মিনিটে মেসির গোল। লুইস সুয়ারেজের দূরপাল্লার বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত ভলি করে এবারের লিগে নিজের ৩০তম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা।

দেপোর্তিভো অবশ্য ব্যবধান কমাতে বেশি সময় নেয়নি। মেসির গোলের ঠিক দুই মিনিট পরেই লুকাস পেরেজের গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরেই সমতা টানে দেপোর্তিভো। এমেরি কোলাকের ৬২ মিনিটের গোলটি একপর্যায়ে ড্র করার স্বপ্নও দেখাচ্ছিল অবনমন অঞ্চলে থাকা দলটিকে।

ম্যাচের ৮০ মিনিট গড়ানোর পর জিতেই শিরোপা উৎসব সারার বন্দোবস্ত সারে বার্সা। কাতালান সমর্থকরা যখন ড্রয়ের মনস্থির করছে হয়ত, তখনই তাদের হতাশ না হওয়ার পুরো দায়িত্ব কাঁধে নেন মেসি। তিন মিনিটের জোড়া আঘাতে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই হ্যাটট্রিকে চলতি মৌসুমে লিগে ৩২ গোলের মালিক হলেন মেসি। এ নিয়ে টানা সাত মৌসুম ৩০ বা তার বেশি লিগ গোল করার কীর্তি হল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার।

Tags: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

হার দিয়ে ওয়েঙ্গারকে ‘বিদায়’ জানাল ম্যানইউ

Next Post

১৫ দিনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আমদানিকৃত প্রাকৃতিক গ্যাস

Next Post
প্রাকৃতিক গ্যাস

১৫ দিনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আমদানিকৃত প্রাকৃতিক গ্যাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT