চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরএসএফ’র প্রতিবেদনে গণমাধ্যমের প্রকৃত চিত্রের কতটুকু প্রতিফলন?

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
4:15 অপরাহ্ন 28, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রশ্নে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ‘গণমাধ্যমের স্বাধীনতা সূচক ২০১৮’ এ বাংলাদেশের গণমাধ্যমের কিছু চিত্র উঠে আসলেও প্রকৃত অবস্থার প্রতিফলন ঘটেনি বলে মনে করছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা।

তারা বলছেন, কিছু নির্দিষ্ট সূচকে আরডব্লিউবি’র রিপোর্ট ঠিকই আছে, তবে সামগ্রিক চিত্র সেখানে উঠে আসেনি।

সম্প্রতি প্রকাশিত ‘গণমাধ্যমের স্বাধীনতা সূচক ২০১৮’-এর প্রতিবেদনে ১৮০ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৬তম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। গত বছর বাংলাদেশ একই অবস্থানে থাকলেও নেতিবাচক সূচকে পরিস্থিতি আগের চয়ে খারাপ হয়েছে। গত বছরের তুলনায় এবারের নেতিবাচক সূচক বেড়েছে দশমিক দুই-ছয় শতাংশ।

আরএসএফ-এর  ওই প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী যেসব কারণে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে সেগুলো হলো:

১. তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সাংবাদিকদের বিচারের আওতায় আনা

২. সাংবাদিক ও গণমাধ্যমের ওপর অব্যাহত সহিংসতা

৩. সাংবাদিকদের ওপর হামলার পেছনে দায়ী ব্যক্তিরা সহজে রেহাই পেয়ে যায়

মফিজুর রহমান

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: আমাদের সাংবাদিকতার যতগুলো প্রবাহী পথ আছে তার প্রায় সবগুলোতেই আমরা অনেক এগিয়েছি। মতপ্রকাশ করতে কোনো সমস্যা নেই। কিন্তু নিরাপত্তার প্রশ্নে সাংবাদিকদের মধ্যে অনেক সেল্ফসেন্সরশিপ কাজ কাজ করে। এই কারণেই হয়তো আরএসএফ’র রিপোর্টে নেতিবাচক বিষয়গুলো উঠে এসেছে।

‘‘টকশোতে গিয়ে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ কথা বলছে, পত্রপত্রিকায় বিভিন্ন কলাম লেখালেখি হচ্ছে। কিন্তু গেটকিপিংটা হচ্ছে যে জায়গায়, সাংবাদিকদের নিজেদের মধ্যে গেটকিপিং। কারণ হচ্ছে সে ভাবছে, আমি হয়তো মামলার মুখোমুখি হতে পারি। গত বছর যেমন চারশ মামলা হয়েছে। সে ভাবছে, স্থানীয় প্রভাবশালী দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারি। সেই কারণেই সাংবাদিকরা নিজেরাই এখন সেল্ফ সেন্সরড হয়ে যাচ্ছে।’’

ড. প্রদীপ কুমার পাণ্ডে

তিনি বলেন, বিশ্বব্যাপীই সাংবাদিকদের সেফটি অ্যান্ড সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশেও সে বিষয়ে কাজকর্ম চলছে। তার জীবনের নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, চাকরির নিরাপত্তা ইত্যাদি। সাংবাদিকরা তাদের নিরাপত্তাগুলোকে এখন খুব গুরুত্ব দেয়। আগে এ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়েই সাংবাদিকতার চর্চা করতো। কিন্তু এই বিষয় সামনে আসার কারণেই তাদের মধ্যে পেশাদার অ্যাপ্রোচের উন্নয়ন হয়েছে, যে না এটা আমার চাকরি। এই চাকরি করতে গিয়ে আমার সব দিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই নিরাপত্তা নিশ্চিত করতে গিয়েই আসলে সে সেল্ফ সেন্সরড হয়ে যাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. প্রদীপ কুমার পাণ্ডের মতে এই প্রতিবেদনকে যেমন সার্বিক চিত্রের প্রতিফলন বলা যাবে না, তেমনি উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: ৫৭ ধারা, ডিজিটাল অ্যাক্ট, সাংবাদিকদের ওপর হামলা-মামলা, সরকারি নিয়ন্ত্রণ বিভিন্ন দিক থেকেই আমরা পরাধীন। যার কিছুটা প্রতিফলন আরএসএফ’র প্রতিবেদনে উঠে এসেছে।

কর্পোরেট প্রভাব সাংবাদিকতার দুর্বৃত্তায়নসহ চতুর্মূখী চাপে এদেশের গণমাধ্যম নিজেও স্বাধীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

Tags: বাংলাদেশ
Previous Post

আশাবাদ আর অভিযোগে চলছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা

Next Post

‘রেস থ্রি’র পোস্টারে ড্যাশিং সালমান

Next Post

'রেস থ্রি'র পোস্টারে ড্যাশিং সালমান

চালকদের বিষয়ে মেয়রের আশঙ্কাজনক তথ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT