চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ‘চালবাজ’ সফল না হলেও শাকিবেরটা সুপারহিট: সানী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 28, এপ্রিল 2018
in বিনোদন
A A

কলকাতার পর এবার দেশের প্রেক্ষাগৃহে চলছে তারকা অভিনেতা শাকিব খান ও শুভশ্রী  জুটির দ্বিতীয় ছবি ‘চালবাজ’। দেশের ১০৫টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনের দর্শক সমাগম আর হল রিপোর্ট দেখে সপ্তাহান্তে ছবিটি সুপারহিট হবে বলেই ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

শুক্রবার দেশব্যাপী শাকিবের ‘চালবাজ’ মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের ভিড় ছিলো দেখার মতো। শুধু শহরে নয়, মফস্বলের হলগুলোতেও ছিলো প্রচণ্ড ভিড়। টিকেট না পেয়ে অনেকে চালবাজ না দেখে ফিরে গেছেন বলেও জানা গেছে। ‘চালবাজ’ নিয়ে দর্শকের এমন উন্মাদনার দিনে ছবিটি নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক ওমর সানী।

জানালেন, তিনিও একসময় ‘চালবাজ’ নামে একটি ছবি করেছিলেন। কিন্তু ছবিটি সফল হয়নি। তবে শাকিবের ‘চালবাজ’ নিয়ে মানুষের এই উন্মাদনাকে ইতিবাচক ভাবে দেখছেন এই চিত্রনায়ক।

চালবাজকে শুভ কামনা জানিয়ে স্মৃতিকাতর ওমর সানী বলেন: একটি মজার কথা বলি। অনেক বছর আগে ‘রংবাজ’ নামে একটি ছবি হয়েছিল। সেটি ছিল বাম্পার হিট। এরপর ‘রঙিন রংবাজ’ করলাম আমি। সেটি হল সুপারহিট। অতঃপর আমাদের সুপারস্টার শাকিব খান করলো ‘রংবাজ’, সেটি মোটামুটি চললো। আমি শওকত জামিল সাহেবের ‘চালবাজ’ করেছিলাম একসময়। এখন সুপারস্টার শাকিব খানও ‘চালবাজ’ করলো। আমার ‘চালবাজ’ তেমন সফল না হলেও শুনছি শাকিবের ‘চালবাজ’ সুপারহিট। শুভকামনা ‘চালবাজ’ ও বাংলা চলচ্চিত্রকে। চলচ্চিত্রের পাশে থাকবেন সবাই।

লোকাল কিংবা যৌথপ্রযোজনার ছবি হিসেবে নয়, বরং কলকাতার লোকাল প্রোডাকশনের ছবি হিসেবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘চালবাজ’। তবে সেটা সাফটা চুক্তির ভিত্তিতে। বাংলাদেশে এই ছবিটি মুক্তি দিয়েছে এন ইউ ট্রেডার্স। ছবিতে শাকিব খান ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, কাজী হায়াত, হাসান ইমাম, আশিষ বিদ্যার্থী প্রমুখ। ‘চালবাজ’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক জয়দ্বীপ মুখার্জী।

Tags: আশিষ বিদ্যার্থীকাজী হায়াতখরাজ মুখোপাধ্যায়চালবাজরজতাভ দত্তলিড বিনোদনশাকিব খানশুভশ্রীহাসান ইমাম
Previous Post

ঢাকার অধিকাংশ বাসচালকের বয়স ১৪ বছরের কম: সাঈদ খোকন

Next Post

‘লাকপা রি’ পর্বতশিখরে বাংলাদেশের প্রথম অভিযান

Next Post
পর্বত

‘লাকপা রি’ পর্বতশিখরে বাংলাদেশের প্রথম অভিযান

পেরু-শিশু-গণকবর-বলি

৫শ’ বছর আগে বলি হওয়া দেড়শ’ শিশুর দেহাবশেষ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT