চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে বিনিয়োগে ‘ব্র্যাক সাজন’কে ২৩ কোটি টাকা ঋণ অনুমোদন

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
5:30 অপরাহ্ন 27, এপ্রিল 2018
in অর্থনীতি
A A

যুক্তরাজ্যে বিনিয়োগ করার জন্য ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডকে (বিএসইএল) বা ব্র্যাক সাজনকে ২৩ কোটি ২০ লাখ টাকা ঋণ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ঋণ দিবে যুক্তরাজ্যের ব্র্যাক ব্যাংকের অফশোর ইউনিট। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য চলতি মূলধন ঋণ সুবিধা হিসেবে এই অর্থ অনুমোদন দেয়া হয়। ২২ এপ্রিল এই অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ঋন অনুমোদন দিয়ে ব্র্যাক সাজনকে বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশ ব্যাংক মনে করে এই অর্থ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম প্রোভাইডারের (যেমন ওয়েন্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম) সাথে দেশিয় ব্যাংকের মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজের সক্ষমতা বাড়বে। একই সাথে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসার প্রসার বাড়বে। তবে এক্ষেত্রে ব্র্যাক সাজনকে বাংলাদেশ ব্যাংকের দেয়া সব নিয়ম-নীতি মেনে চলতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, কেউ কেউ বিনিয়োগের আড়ালে অর্থ পাচার করে থাকে। তবে ব্র্যাক সাজনের ক্ষেত্রে এমনটি ঘটবে না বলে প্রত্যাশা করি। বিনিয়োগ বাড়াতে তাদের এই ঋণ অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, ব্র্যাক সাজন বিশ্বের বিভিন্ন দেশে রেমিটেন্স আদান-প্রদানের ব্যবসা করে থাকে। এটি যুক্তরাজ্যের ৪৬টি প্রধান শহর এবং ফ্রান্স, গ্রীস, আয়ারল্যান্ড, স্পেন ও ইটালীসহ আরও ১৫টি শহরে মোট ৩২০টি এজেন্টের মাধ্যমে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে সহায়তা করছে।

ব্র্যাক সাজন বলছে, এই সেবার মাধ্যমে রেমিটেন্স হিসেবে বছরে প্রায় ২ হাজার ৫০ কোটি টাকা দেশে আসে। তবে এই অর্থ প্রবাসীদের স্বজনের কাছে স্বাভাবিকভাবে পৌঁছাতে ৩ থেকে ৫ দিন সময় লাগে। আর লিড টাইম ৩ দিন ধরা হলে দেশে রেমিটেন্স পাঠাতে ব্র্যাক সাজনের প্রয়োজনীয় অর্থের দরকার হয় প্রায় ২৩ কোটি ২০ লাখ টাকার। আর লিড টাইম ৫ দিন ধরা হলে প্রায় ৩৯ কোটির দরকার। অর্থাৎ গ্রাহকের কাছে দ্রুত রেমিটেন্স পাঠাতে প্রতিষ্ঠানটির অতিরিক্ত চলতি মূলধন দরকার।

২০১৭ সালে প্রতিষ্ঠানটি প্রায় সাড়ে তিন কোটি টাকা মুনাফা অর্জন করছে বলে বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে।

তবে যোগাযোগ করে ব্র্যাক সাজনের কারো সাথে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) আব্দুর রহিম চ্যানেল আই অনলাইনকে জানান, ব্র্যাক সাজনের উচ্চ পর্যায়ের কেউই এই মূহূর্তে বাংলাদেশে নাই। তাছাড়া সিইও বাংলাদেশে থাকেন না। তিনি থাকেন যুক্তরাজ্যে।

এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি মনে করি ব্র্যাক ব্যাংক তুলনামূলক ভালো প্রতিষ্ঠান। ব্যবসা প্রসারে ঋণ অনুমোদন নিতে পারে।

তিনি বলেন, এবি ব্যাংকের অফশোর উইনিটের মাধ্যমে অর্থ পাচার হয়েছিল। সেই মামলা এখন দুদকে চলমান। অতএব ব্র্যাক ব্যাংকের মতো একটি ভালো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেন এসব না হয় সেটা সবারই প্রত্যাশা থাকবে।

Tags: বাংলাদেশ ব্যাংকব্র্যাক ব্যাংক
Previous Post

প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন তারা

Next Post

‘মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ দিক ও ক্ষেত্র এখনো অনাবিষ্কৃত’

Next Post

‘মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ দিক ও ক্ষেত্র এখনো অনাবিষ্কৃত’

ফাইল ছবি

ড্র ম্যাচের শেষদিন সাইফউদ্দিনের সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT