চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুর্কমেনিস্তানকে হারিয়েই টানা দ্বিতীয় শিরোপা চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 26, এপ্রিল 2018
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

শক্তিতে এগিয়ে থাকা কিরগিজস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মত বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানেও আরেক কঠিন প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। সেই কঠিন প্রতিপক্ষকে হারিয়েই দ্বিতীয়বারের মত শিরোপা নিজেদের ঘরে রেখে দেয়ার আশা স্বাগতিক কোচ আলি পোর পোরজির।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার বিকেল তিনটায় মুখোমুখি হবে দুই দল।

‘এ’ গ্রুপ থেকে নেপালকে ৩-১ সেটে, মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপসেরা হয়েই সেমির টিকিট পায় বাংলাদেশ। সেখানে কিরগিজস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচে ৩-২ সেটে জিতে ফাইনালে আসে স্বাগতিকরা।

অন্যদিকে ‘বি’ গ্রুপের সেরা তুর্কমেনিস্তান। সেমিতে নেপালকে ৩-০ সরাসরি সেটে হারানো দলটি এবারের আসরের অন্যতম ফেভারিট। খেলোয়াড়দের উচ্চতা এবং কৌশলগত দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে তুর্করাই। স্বাগতিক কোচ মানছেনও সেটা।

‘আমার ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। আগের ম্যাচেই আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। কিন্তু ফাইনালটা কঠিন হবে। কেননা, তুর্কমেনিস্তানও ভালো প্রস্তুতি নিয়ে এসেছে।’

ম্যাচ জিতলেও নেপাল ও কিরগিজদের বিপক্ষে প্রথম সেটে হেরেছে বাংলাদেশ। কিন্তু সেটিকে বড় সমস্যা হিসেবে দেখতে নারাজ স্বাগতিক কোচ, ‘ম্যাচে এটা হতেই পারে। আপনি দুই সেট হেরে যেতে পারেন। কিন্তু পরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেও নিতে পারেন। আমার ছেলেরা তাই করে দেখিয়েছে।’

Tags: লিড স্পোর্টস
Previous Post

সিদ্দিকুরের পেছানোর দিনে এগোলেন জামাল

Next Post

রাইড চালক-মালিকদের তালিকাভুক্তিতে কেমন সাড়া পাচ্ছে বিআরটিএ?

Next Post
Pathao rides app showing route from Mohammadpur Bus Stand to Mohakhali Inter District Bus Terminal. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইড চালক-মালিকদের তালিকাভুক্তিতে কেমন সাড়া পাচ্ছে বিআরটিএ?

‘কাদেরকে ভারতের পক্ষে বলার অধিকার কে দিয়েছে?’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT